ফয়সাল রহমান:
কোরবানির ঈদের আগে কক্সবাজার জেলার ১ লক্ষ ৭৪ হাজার ৭২৭টি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে চালগুলো বিতরণ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভিজিএফ কর্মসূচির অংশ হিসেবে টেকনাফে ২৩ হাজার ৫৬১টি, উখিয়ায় ১৭ হাজার ৮৯৪টি, পেকুয়ায় ১৬ হাজার ৪০৪টি, মহেশখালীতে ২২ হাজার ৮৪০টি, রামুতে ২০ হাজার ১৭৮ টি, কুতুবদিয়ায় ১৩ হাজার ৪৭০টি, সদরে ২০, হাজার ২৮৮টি,
চকরিয়ায় ২৪ হাজার ৬৮৮টি, কক্সবাজার পৌরসভায় ৪ হাজার ৬২১ টি, চকরিয়া পৌরসভায় ৩ হাজার ৮১টি, মহেশখালী পৌরসভায় ৩ হাজার ৮১টি ও টেকনাফ পৌরসভা ৩ হাজার ৮১ টি পরিবারে ওইসব চাল দেয়া হবে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আমরা চেষ্টা করছি এই সংকটে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু স্বাভাবিক রাখতে। করোনাকালীন এই সহায়তা অনেক উপকারে আসবে।