• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁও’তে বোনের পরিবর্তে প্রক্সি দিতে এসে ধরা পড়ল বড় বোন!

নিজস্ব প্রতিদেক / ২৯৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

শাহিদ মোস্তফা, ঈদগাঁও

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় ছোট বোনের পরিবর্তে প্রক্সি দিতে এসে রিনা আক্তার নামের এক নারীকে হল থেকে বের করে দিয়েছে হল কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ নভেম্বর) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বের করে দেওয়া হয় বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন পরীক্ষার্থী।

প্রক্সি দিতে আসা রিনা আক্তার ইসলামাদ ইউনিয়নের টেকপাড়া এলাকার আবদুল্লাহর স্ত্রী বলে জানা গেছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, এসএসসি পাশ করার উদ্দেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করেছিলেন একই ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে রুনা আক্তার। তবে তার রেজিষ্ট্রেশন নম্বর পাওয়া যায়নি। ২৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত বাউবি প্রথম বর্ষের পৌরনীতি পরীক্ষায় ছোট বোন রুনা আক্তারের নবজাতককে কোলে নিয়ে কেন্দ্রে যান বড় বোন রিনা আক্তার। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করে ছোট বোনের পরিবর্তে বড় বোন পাশে বসে সহযোগিতা করে আসছিল।

বিষয়টি দায়িত্বরত কর্মকর্তার নজরে আসলে তাকে হল থেকে বের করে দেন। জানতে চাইলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সচিব খুরশিদুল জান্নাত বলেন, প্রক্সি দিতে নয় ছোট বোনের নবজাতক কোলে নিয়ে কেন্দ্রে আসছিল তবে হলে প্রবেশ করতে পারেনি। পরীক্ষার্থী রুনা আক্তারের প্রবেশপত্র নিয়ে পেলে হল থেকে বের করে দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্য একজন শিক্ষার্থী নকল করার দায়ে বের করে দেওয়া হয়েছে,রুনা আক্তারকে নয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, এ বিষয়ে কেউ তাকে অবগত করেনি। খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন