• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনও ছাড় নয়: যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিদেক / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনও ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিয়েছেন।

নতুন এ ঘোষণার আওতায় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতোদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকে এসব প্রকল্পে কাজ করতে পারতো।

টুইটারে দেওয়া পোস্টে মাইক পম্পেও জানিয়েছেন, এখন থেকে ৬০ দিন পর এই ঘোষণা কার্যকর হবে।

তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি জোরদার করায় এই ছাড় প্রত্যাহার করা হলো।

টুইটারে দেওয়া আরেক পোস্টে ইরানের দু’জন পরমাণু বিজ্ঞানীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানি বিজ্ঞানীদের নাম উল্লেখ করে তিনি বলেন, মাজিদ আগায়ি ও আমজাদ সাযেগার নামের দু’জন ইরানি পরমাণু বিজ্ঞানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা-র শাসনামলে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে। ওই সমঝোতার ভিত্তিতে ইরানের ওপর জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলোর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করে।

২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে ওই সমঝোতার বাস্তবায়ন শুরু হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার হুমকি দিতে থাকেন। ২০১৮ সালের ৮ মে ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। এরপর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়াতে শুরু করে। সূত্র: পার্স টুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন