• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ইতিহাস গড়া এজাজকে ‘বিশেষ সম্মান’ জানালেন ভারতীয় ক্রিকেটাররা

নিজস্ব প্রতিদেক / ৩৩৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন এজাজ প্যাটেল। তাতেও অবশ্য হতে পারেননি ম্যাচ কিংবা সিরিজ সেরা। তবে প্রতিপক্ষ ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিনের কাছ থেকে দারুণ এক সম্মানই পেয়েছেন তিনি। ভারতের সব ক্রিকেটারের স্বাক্ষরসহ নিজের জার্সিটি এজাজের হাতে তুলে দিয়েছেন অশ্বিন।

সোমবার মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এজাজের হাতে এই জার্সি তুলে দেন তিনি। ১৪৪ বছরের ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

তার আগে এই তালিকায় নাম ছিল কেবল জিম লেকার। ১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেন তিনি। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে।

তার এমন কীর্তির পরও অবশ্য দল জয় পায়নি। ৩৭২ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিউজিল্যান্ড। রানের দিক থেকে টেস্টে যেটি ভারতের সবচেয়ে বড় জয়। ২ ম্যাচের টেস্ট সিরিজটিও ১-০ তে নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির দল। উঠে গেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

দ্বিতীয় টেস্ট জেতার পর বিসিসিআইয়ের অফিশিয়াল পেজ থেকে অশ্বিন ও এজাজের একটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যায় স্বাক্ষর করা বিশেষ জার্সিটি কিউই স্পিনারের হাতে তুলে দিচ্ছেন অশ্বিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন