• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আহত সারজিস আলম

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাবি শিক্ষার্থীরা জানান,দুর্ঘটনার খবর পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখ ও মাথায় আঘাত লেগেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। সেলাই দেওয়া হয়েছে।

আহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন