• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আর্জেন্টিনা দলে ডি মারিয়া : একাদশে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিদেক / ২২৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ফ্রান্সের বিপক্ষে আজ বিশ্বজয়ের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে আকাশি-সাদারা। আনহেল ডি মারিয়াকে নকআউট পর্বের আগের ম্যাচগুলোয় প্রথম একাদশে না রাখলেও আজকের ফাইনালে ঠিকই তাকে ফিরিয়ে এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

ক্রোয়াটদের বিপক্ষে ৪-৪-২ ছকে খেলেছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই ম্যাচে লিওনেল মেসিরা নেমেছিলেন চার মিডফিল্ডার নিয়ে। আজ ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও একই কৌশলে খেলছে আর্জেন্টিনা, অন্তত একাদশ দেখে মনে হচ্ছে তা-ই।

ছক একই আছে আর্জেন্টিনার। তবে একাদশে আছে বড় পরিবর্তন। আনহেল ডি মারিয়া ফিরেছেন শুরুর একাদশে। তার বদলে একাদশ থেকে বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস।

একাদশে আছে আরও এক পরিবর্তন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে খেলেছিলেন নিকলাস টালিয়াফিকো, নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচে খেলতে পারেননি মার্কোস আকুনইয়া।

সেই আকুনইয়ার এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আজ তাকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন