• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আরাকান আর্মি ধরে নেয়ার এক মাসেও ফেরেননি ৪ জেলে

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার এক মাস পরও ফেরেননি কক্সবাজারের উখিয়ার চার জেলে।

শনিবার (১৪ ডিসেম্বর) তাদের না ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

বাড়িতে না ফেরা চারজন হলেন পূর্ব ফারিরবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউসুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসসলাম ও মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউসুফ জালাল।

জানা যায়, গত ১৩ নভেম্বর বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের পাঁচ জেলে সীমান্তের নাফনদীতে মাছ ধরতে যান। তারা ১৪ নভেম্বর সকালে ফেরার কথা থাকলেও ফেরেননি। এরমধ্যে জানজানি হয়, তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ১৬ নভেম্বর সকালে নাফনদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় পালংখালী ইউনিয়নের আন্জুমানপাড়ার মরহুম মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশরের লাশ। লাশটি ধরে নিয়ে যাওয়া পাঁচজনের একজন।

ইউসুফের বাবা মনজুর আলম বলেন, ‘এক মাস হয়ে গেলেও তাদের কোনো প্রকার খোঁজখবর পাওয়া যাচ্ছে না। প্রশাসনও কিছু জানায়নি। ছেলে জীবিত নাকি মারা গেছে এ চিন্তায় চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় দেখছি না।’

সাইফুলের বাবা জিয়াবুল হক বলেন, ‘আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর থেকে আমার ছেলেসহ সকলকে হত্যা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। একজনের লাশও পাওয়া গেছে। এত দিন হয়ে গেল ছেলের খোঁজ পাচ্ছি না।’

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘চারজনকে ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত রাখা হলেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এ চারজনের ভাগ্যে কি ঘটেছে তা বলা মুশকিল। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তথ্য জানা জরুরি। নিখোঁজ চারজনের পরিবারের সদস্যরা এখন উৎকণ্ঠায় রয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন