• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আরসা’র শীর্ষ সন্ত্রাসী মাত্তুল কামাল গ্রেফতার : অস্ত্র উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহ (৩০) কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। সে কুতুপালং ক্যাম্প-১ ওয়েস্ট ব্লক/ই-৬ এর বাসিন্দা মো. ইসলামের ছেলে। ৩১ অক্টোবর (মঙ্গলবার) রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী, অপকর্মের হোতা ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক মাত্তুল কামাল উখিয়া থানার মামলা নং-৩০, তাং-১৬/০৯/২৩ ধারা-৩০২/৩৪ দঃবিঃ  ১নং এজাহারনামীয় আসামী, ২। উখিয়া থানার মামলা নং-৫৭, তাং-১৬/০৯/২৩ ধারা- ৩২৩/৩২৪/৩২/৩০২/৩৪ দঃবিঃ, ১নং এজাহারনামীয় আসামী, ৩। উখিয়া থানার মামলা নং-৭৪, তাং-৩০/০৭/২৩ ধারা-৩০২/৩৪ দঃবিঃ ১৪নং এজাহারনামীয় আসামী, ৪। উখিয়া থানার মামলা নং-২০, তাং-১০/০৭/২৩ ধারা-৩০২/৩৪ দঃবিঃ  ৩নং এজাহারনামীয় আসামী, ৫। উখিয়া থানার মামলা নং-৩২, তাং-১৮/০৯/২৩ ধারা-৩০২/৩৪ দঃবিঃ, এজাহারনামীয় আসামী, ৬। উখিয়া থানার মামলা নং-৩৭, তাং-২০/০৯/২৩ ধারা- ১১৪/১৪৮/১৮৬/ ৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ দঃবিঃ এর এজাহারনামীয় আসামী।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন