• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আরসা’র কাছে অস্ত্র বিক্রি করা ৩ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৫২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

কক্সবাজারের বিভিন্ন ব্যবসারীদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে একটি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এবার সন্ত্রাসী গ্রুপ আরসার কাছে বিক্রি করা ৩ অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের জালে ধরা পড়েছে। ২৮ মে (মঙ্গলবার) রামুর রশিদনগর এলাকার লম্বাঘোনা এলাকায় চেকপোষ্ট স্থাপন করে কৌশলে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী হতে সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের বিরাজমান বিভিন্ন দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যদের নিকট বিক্রয় করে থাকে। এছাড়াও জেলায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে চাহিদামতো অস্ত্র সরবরাহ দিতো।

গত বুধবার (২৯ মে) চক্রটি রামু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্র সরবরাহ করার জন্য মহেশখালী থেকে রামুর উদ্দেশ্যে আসছিল। খবর পেয়ে রামু স্বপ্নতরী পার্কের সামনে চেকপোষ্ট স্থাপন করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মহেশখালী এবং চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এসময় তাদের তল্লাশী করে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মহেশখালী কালারমারছড়ার ফকিরজুম এলাকার মৃত জাফর আহমদের ছেলে তারেক মিয়া (২৮), চকরিয়া ডুলাহাজারর ডুমখালীর ফরিদুল আলমের ছেলে মো. নেজাম উদ্দিন (৩২) ও কালারমারছড়ার নুনাছড়ি এলাকার মৃত আক্কাস আলী ফকিরের ছেলে আব্দুল গফুর ওরফে গুরা মনু (৩২)। উদ্ধার আলামতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন