• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আরও ১২শ’ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন মেয়র মুজিব

নিজস্ব প্রতিদেক / ৪৬৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি:

বৃহস্পতিবার একদিনে তিন হাজার পরিবারের পর এবার করোনায় কর্মহীন হয়ে ঘরে থাকা অসহায় আরও ১২শ’ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার তুলে দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

শনিবার বিকেলে পৌর এলাকার ১০ ও ১১নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র ১২শ’ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মুহাম্মদ মাঝু ও সংরক্ষিত কাউন্সিলর নাসিমা আক্তার বকুলসহ স্ব-স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া এসব উপহার কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি পরিবারে পৌঁছে দেয়া হচ্ছে।

মেয়র মুজিবুর রহমান বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা খুবই মানিবিক একজন নেত্রী। সে জন্য সারাদেশের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। যার ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার দরিদ্র ও অসহায় কোন পরিবার যেন না খেয়ে না থাকে সে জন্য আমরাও করোনায় এই দুর্যোগ-সংকটে প্রথম থেকে সাধারণ মানুষের পাশে ছিলাম এবং এখনো মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি।”

করোনা থেকে রক্ষা পেতে কক্সবাজার পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান মেয়র মুজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন