• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আপনারে বাঁচানোর আইসিও, ভ্যান্টিলেটর নাই এটা চুপ থাকারই ফল

নিজস্ব প্রতিদেক / ৪০৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

সৌরভ দেব:

রাষ্ট্রের নিদারুণ ব্যর্থতাকে আপনি প্রশ্ন করলেন না, হাজার কোটি টাকার বাজেটের হিসেব আপনি নিলেন না, নিজেকে আদার ব্যবসায়ী ভেবে জাহাজের খবর নিলেন না!

অথচ আপনার নিরবতা, চাটুকারিতায় একটা রাষ্ট্র আস্তে আস্তে তার সবটুকু কাপড় খুলে ন্যাংটা হতে থাকলো। এতে শাসকের দোষ নেই, কারন শাসকের চরিত্রই তো আপনারে সে নিরব রাখবে, সে চাইবে আপনি তারে চেটে যান। বরং আপনিই ভেক ধরতে ধরতে কবে চাটুকার হয়ে যাচ্ছেন, সেই খেয়াল রাখলেন না নিজের প্রতি, এইটা শাসকের সফলতা, আপনার ব্যর্থতা বৈকি!

স্বাস্থ্য সেবার নাজুক অবস্থা। উন্নয়নের নামে চারদিকে লুটপাটের মহোৎসব হলো। চুপ ছিলেন! এই যে চুপ থাকার ফল বুঝেন- আপনারে বাঁচানোর আইসিও নাই, ভ্যান্টিলেটর নাই। আপনি প্রশ্ন করেন নাই! ক্যান নাই! থাকবেনা কেনো, সে প্রশ্ন আপনি এখনো করছেন না।

নাকি আল্লাহর মাল আল্লায় নিচ্ছে বলেই চুপ আছেন?

একটা শিক্ষা ব্যবস্থারে শেষ করে দিলো। শিক্ষায় সাম্প্রদায়িক ব্যবস্থা টিকিয়ে রেখে বিশাল একটা গোষ্ঠীকে গোঁড়া রেখে দিলেন। চুপ ছিলেন!

আরো বলেন, “অশিক্ষিত মূর্খের বাচ্চা লকডাউন মানেনা, সামাজিক দুরত্ব মানেনা! গরীবের বাচ্চা একদিন বাজার না কইরা থাকতে পারেনা!”

একটা পুঁজিবাদী চাটুকার ব্যবস্থা, চেটে চেটে ভেক ধরে নিজেরাই টিকিয়ে রেখে আরো প্রশ্ন তোলেন, অমুক প্লেন ভাড়া করে চিকিৎসা নিতে যায় কেন? অথচ নিজের যদি প্লেন কেনার সামর্থ্য থাকতো আপনি নিজেই আগে দৌড় দিতেন! কারন যে ব্যবস্থাটা আপনি নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য টিকাই রাখছেন, প্লেন নিয়া বাইরে যাওয়া ওই ব্যবস্থারই ফল।

লেখক: সাবেক সভাপতি- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার সংসদ।

(বি:দ্র: লেখাটি সৌরভ দেবের ফেসবুক থেকে সংগৃহিত।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন