• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আধাঘণ্টায় একশ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিদেক / ১০২৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

মঙ্গলবার লেনদেন শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের উত্থান হয়েছে।

সূচকের উত্থানের সঙ্গে লেনদেনের গতিও বেশ ভালো অবস্থানে রয়েছে। লেনদেনের সময় আধাঘণ্টা পার হওয়ার আগেই ডিএসইতে একশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে। তবে ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২৪ কোটি ৫৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে এক কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৭৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

সূত্র: জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন