• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আজিজুল হকের জবানবন্দি: মুহিবুল্লাহকে তিন রাউন্ড গুলি করেন মাস্টার মাইন্ড আবদুর রহিম

নিজস্ব প্রতিদেক / ৩৭২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
মুহিবুল্লাহর হত্যার কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হক গ্রেপ্তার।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন কিলিং মিশনে অংশ নেয়া আজিজুল হক।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

আদালতে দেয়া জবানবন্দিতে গ্রেপ্তার আজিজুল হক জানিয়েছেন, ঘটনার সময় অস্ত্র নিয়ে মুহিবুল্লাহর অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। মুহিবুল্লাহকে তিন রাউন্ড গুলি করেন মাস্টার মাইন্ড আবদুর রহিম। তার গুলি মিস হলে সে (আজিজুল হক) মুহিবুল্লাহকে গুলি করার জন্য প্রস্তুত ছিলেন। মাস্টার আবদুর রহিমের গুলিতে মুহিবুল্লাহর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

এর আগে শনিবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প থেকে আজিজুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের কাছে সে মুহিব্বুল্লাহ হত্যায় সরাসরি অংশ নেয় বলে স্বীকার করে। এরপর এপিবিএন পুলিশ আজিজুল হককে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে পুলিশ বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে নিয়ে আসেন। প্রায় দুই ঘণ্টা ধরে বিচারক আজিজুল হকের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

মুহিব্বুল্লাহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র জানান, গ্রেপ্তার আসামি আজিজুল হক মুহিব্বুল্লাহ হত্যায় সরাসরি অংশ নিয়েছে বলে আদালতে স্বীকার করেন এবং ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আরও পড়ুন:

ছিল ১৯ জন: মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত চারজন গ্রেপ্তার

মুহিবুল্লাহ হত্যার আগে পাহাড়ে কিলিং মিশনের বৈঠক: কিলিং সদস্য আজিজ গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন