• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

‘আগে কখনোই এত আবর্জনা-কচ্ছপ ভেসে আসতে দেখিনি’

নিজস্ব প্রতিদেক / ৮৭৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
শনিবার রাত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে বিভিন্ন ধরণের বর্জ্য ও কচ্ছপ।

মোহাম্মদ ফরিদ ও ফয়সাল রিয়াদ:

সাগর পাড়ের হিমছড়ির বাসিন্দা লায়লা বেগম। হঠাৎ সাগরে ভেসে আসা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও কচ্ছপের তিনি প্রতক্ষ্যদর্শী। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ছাড়া অন্যকোন সময়ে এত বিপুল পরিমাণ আবর্জনা ভেসে আসতে তিনি দেখেননি।

ভয়েসওয়ার্ল্ডের প্রতিবেদকের প্রত্যক্ষদর্শী লায়লা বেগমের সাথে কথা বলেছেন। তিনি বলেন, শনিবার থেকে ময়লা আবর্জনা আসতে থাকে। যার পরিমাণ প্রায় ৫০ টন হতে পারে। আগে কখনো এতো বিপুল বর্জ্য ভেসে আসনি। সরকারি কোন সংস্থা হতাহত কাছিমকে উদ্ধার করতে আসতে দেখিনি।’

উদ্ধার করে জীবিত কচ্ছপগুলোকে গভীর সাগরে পৌছে দেয় এবং মৃত কচ্ছপগুলোর সৎকার করে টিম কক্সবাজার সংগঠন।

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে বিভিন্ন ধরণের বর্জ্য ও কচ্ছপ। গত শনিবার রাত থেকে এসব বর্জ্য ও কাছিম ভেসে আসে। হঠাৎ বিপুল পরিমাণ বর্জ্য কোথায় থেকে আসছে বিষয়টি সবার অজানা। জানতে কৌতুহলেরও শেষ নেই।

তবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বর্জ্যগুলো আসতে পারে। যার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈকতে কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী পয়েন্টে ২-৩ ধরে বর্জ্যগুলো ফিরে ভেসে আসছে। ভেসে আসা বর্জ্যরে মধ্যে রয়েছে নানা ধরণের প্লাস্টিক, কাঠ, হাড়ি পাতিল, বোতল ও ছেড়া জাল। সেই সাথে এসেছে মৃত ও আহত প্রায় ২৫-৩০টি কাছিম। আহত অধিকাংশ কাছিমের এক পা নেই। স্থানীয়রা আঘাতপ্রাপ্ত কাছিমগুলো উদ্ধার করে সাগরে ভাসিয়ে দিয়েছে। কিন্তু পরক্ষণে অনেক কাছিম ঢেউয়ের সাথে পূণরায় কূলে চলে আসছে।

দরিয়া নগরে বাসিন্দা আব্দুল খালেক জানান, ভেসে আসা কচ্ছপগুলোর মধ্যে ১০টি মৃত ও প্রায় ১৫টি আঘাতপ্রাপ্ত। আঘাত পাওয়া কাছিমকে চিকিৎসা দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু অভিজ্ঞতা না থাকায় সম্ভব হয়নি। কয়েকটি মা কাছিমের অবস্থা সংকটাপন্ন ছিল। তাদের সাগরে ভাসিয়ে দেয়ার পরও ঢেউয়ের ¯্রােতে ফের ভেসে আসছে।

ভেসে আসা বর্জ্য থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন লায়লা বেগম ও অন্যান্যরা।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাত থেকে সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে মৃত এবং জীবিত কচ্ছপ সাগর তীরে ভেসে আসছে। অধিকাংশ কচ্ছপ আহত এবং তিন পা। ‘টিম কক্সবাজার’ সংগঠন তরুণদের মাধ্যমে রোববার সকাল থেকে সংগ্রহ করেস ১৩টি কচ্ছপ। জীবিত কচ্ছপগুলোকে জেড স্কী নিয়ে সাগরের গভীরে ভেসে দিয়ে আসি। মৃত তিনটি কচ্ছপ মাটি চাপা দেয়া হয়। জাল এবং ট্রলার অবাধ বিচরণ যদি বন্ধ করা না যায় তাহলে সাগর থেকে আহত ও মৃত কচ্ছপ আসতে থাকবে’।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ময়লার স্তুপগুলো পরিস্কার করতে কোন সংস্থা এগিয়ে আসেনি। যার জন্য সৌন্দর্য্য বিনষ্ট হচ্ছে সৈকতের’।

ভেসে আসা কচ্ছপ

পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচারের চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ বলেন, ‘শনিবার রাত থেকে এসব বর্জ্য আসতে শুরু করে। আমরা কক্সবাজারে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কেউ এসব বর্জ্য সরিয়ে নিতে এগিয়ে আসেনি।’

সাগরে ভেসে আসা প্রাণী নিয়ে পরবিশেবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ ভয়েসওয়ার্ল্ডকে বলেন, ‘গভীর সাগরে থাকা জাহাজ থেকে ফেলা বর্জ্যরে কারণে সাগরে থাকা প্রাণীকূল মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। সাগরে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটেছে। সাগরে মাছ ধরার ট্রলারসহ জাহাজগুলোকে কোন নিয়ন্ত্রণ করা না যায় বলেই আজকে এই অবস্থা।’

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ) আবু নাছের মো. ইয়াছিন বলেন, প্লাস্টিকসহ নানা ধরণের বর্জ্যে আটকা পড়েছে কাছিম। আমরা ঘটনাস্থলে একটা টিম পাঠিয়েছি। তারা কাছিমগুলোর চিকিৎসা নিশ্চিত করবে এবং সুস্থগুলোকে সাগরে ফিরিয়ে দেবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, ‘আমাদের সাগরে শক্ত মনিটরিং না থাকায় বিদেশি জাহাজ থেকে বর্জ্য ফেলা হয়। এর কারণে আমাদের সমুদ্রের যে বাস্তুসংস্থান সেটি ভয়ানক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব প্লাস্টিক মাইক্রো প্লাস্টিকে (প্লস্টিক কণা) রূপান্তরিত হয়ে মাছের খাদ্য শৃংখলে প্রবেশ করে শেষ পর্যন্ত মানবদেহে চলে আসছে।’

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি নজরে আসার পর রোববার বিকালে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল সমুদ্র সৈকত পরিদর্শনে যান। সেখানে নানা ধরণের বর্জ্য ও সামুদ্রিক মৃত প্রাণি ভেসে আসার কারণ জানতে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। এ কমিটি ঘটনার কারণ খুঁজে বের করে প্রতিবেদন আকারে জেলা প্রশাসনের কাছে জমা দিবে’।

ভেসে আসা কচ্ছপ উদ্ধার করেন টিম কক্সবাজার এর সমন্বয়ক নাজমুল হক।

‘কমিটিতে জেলা প্রশাসন ছাড়াও পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর করণীয় নির্ধারণ এবং ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্টানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ আকারে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি প্রেরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক’।

বাংলাদেশ সময় ১৫৩৩ ঘণ্টা, ১৩ জুলাই ২০২০

এমএফ/এফআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন