• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রেড ক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিদেক / ৫৩৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত মানুষের জরুরি রক্তদান এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম ইউনিট। এক্ষেত্রে জরুরি রক্তের প্রয়োজনে ০১৭৮৮৫০৩৯৩৯ নাম্বারে  যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও আহত, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পারিবারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করতে ০১৮১৫৩৩২৩১৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার (৫ জুন) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত আছে সোসাইটির চট্টগ্রাম ইউনিটের ২০০ স্বেচ্ছাসেবক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ব্যবস্থাপনায় কাজ করছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া, হাসপাতালে শৃঙ্খলা রক্ষা ও রোগী পরিবহন কার্যক্রমও পরিচালনা করছে ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও ঘটনাস্থলে গুরুতর আহতদের সেবা দিতে সোসাইটির পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

এই বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আবদুল ওয়াহ্‌হাব জানিয়েছেন, ‘পুরো পরিস্থিতি মোকাবিলায় মাঠে আছে সোসাইটির দুইশ স্বেচ্ছাসেবক। প্রয়োজনে আমরা আরো স্বেচ্ছাসেবক মাঠে নামাব।’

সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মানবিক সব ধরনের সহায়তায় সোসাইটির স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন। এরইমধ্যে নিখোঁজ, আহত ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন শুরু করেছে চট্টগ্রাম ইউনিটের স্বেচ্ছাসেবকরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন