• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

অস্ত্রসহ রোহিঙ্গা কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৩০০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

উখিয়া প্রতিনিধি:
উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরী রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ সৈয়দুল আমিন (১৬) নামের এর রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। সে ক্যাম্প-১/ওয়েস্ট, ব্লক-ই/২ এর বাসিন্দা মোহাম্মদ নাজেরের ছেলে।

শনিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প-১/ওয়েস্ট, ব্লক-এফ/৫ ট্রাই অফিসের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি জানান, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পে বিশেষ অভিযান কালে গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দুল আমিন (১৬) নামক এক কিশোরের দেহ তল্লাশী করা হয়। এসময় বিশেষ কায়দায় কোমরে লোকানো অবস্থায় ১টি দেশীয় তৈরী রিভলবার ও ২২বোর এর ৮রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন