নিজস্ব প্রতিবেদক:
পেকুয়ায় দরিদ্র অসহায় ও করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ভয়েস অব হিউম্যানিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৭ জুন) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমাদের পেকুয়া নিউজের সম্পাদক এম.কফিল উদ্দিন বাহাদুর, হিউম্যান রিসোর্সের হেড আমিরুল ইসলাম আল মামুন, স্বেচ্ছাসেবক এম এ সাজ্জাদসহ ভয়েস অব হিউম্যানিটির আরো অনেকে।
সংস্থাটির কর্মকর্তারা জানান, ভয়েস অব হিউম্যানিটি ধাপে ধাপে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৪০ টি পরিবারের মাঝে নানা ধরনের খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এ বিষয়ে ভয়েস অব হিউম্যানিটির প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী এম এ হাসান বলেন যে, “আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতীয় ও আর্ন্তজাতিক বিপর্যয়ে দেশের মানুষের পাশে থাকার। করোনার কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এসব অসহায় মানুষের দুঃখ দূর করতে সবাইকে এই বিপর্যেয় পাশে থাকারও অনুরোধ জানান তিনি।
অন্য দিকে নতুন প্রজেক্ট “ফুড ফর ইনফেন্ট” এর আওতায় নবজাতকের জন্য খাবার বিতরণের কাজ করছেন সংগঠনটি।