• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

অবশেষে হাতির অভয়ারণ্যের ২৫ একর বন দখলমুক্ত

নিজস্ব প্রতিদেক / ৮৭২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের জেলা প্রশাসন-বন বিভাগ-পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে বনের ২৫ একর এলাকার অবৈধ দখল উচ্ছেদ করে দখলমুক্ত করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোড মনুরঘোনা এলাকায় ঝিলংজা মৌজার ২৫০১০ দাগে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমূল হুদা, সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেন্জ কর্মকর্তা তারেকুর রহমান, কক্সবাজার সদর থানার সহকারি উপ পরিদর্শক নুর আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘হিমছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে লতাগুল্ম ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ঘন বনের হাতির অভয়ারণ্য ধ্বংস করে বাণিজ্যিক খামার গড়ে তোলে একটি দখলবাজ চক্র। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে দেয়া হলে উচ্ছেদ অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়।’ তিনি দখলমুক্ত এলাকায় ফের বনায়নের দাবী জানান।

কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে ২৫ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে।
পরিবেশ

অধিদফতর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমূল হুদা বলেন, পাহাড়কাটা, বাঁধ দেয়া, প্রাকৃতিক জলাধার ধ্বংসের দায়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একইভাবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার রেন্জ কর্মকর্তা তারেকুর রহমান।

উল্লেখ্য, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড বন বিটের মনুরঘোনা এলাকার গহীন বনে হাতির অভয়ারণ্য (হাতির ডেরা) ধ্বংস করে বাঁধ দিয়ে মাছ চাষ, গরু-ছাগল-হাঁস-মুরগীর খামার গড়ে তোলে একটি দখলবাজ চক্র। সেখানে বনের ৫ হাজার গাছও কেটে নেয় চক্রের সদস্যরা। এ বিষয়ে গত সোমবার সচিত্র তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ভয়েসওয়ার্ল্ড টোয়েন্টিফোর ডটকম’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন