• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অপরিবর্তিত দল নিয়ে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার: ফাইনালে সিশেলস

নিজস্ব প্রতিদেক / ৩৯৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

শ্রীলঙ্কার চার জাতির ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে সিলেশস মালদ্বীপের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ে সিশেলস পাঁচ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ১৯ নভেম্বর সিলেশসের প্রতিপক্ষ হবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা। আজ দুই ঘণ্টা পরেই কলম্বোর রেসকোর্স মাঠে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

এই ম্যাচের আগে দুই দলের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে মাঠ। গত দুই দিন থেকে কলম্বোতে আবার বৃষ্টি। আজ ভারী মাঠেই সিশেলস ও মালদ্বীপ খেলেছে। এতে মাঠের অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছে। অনেকটা অনুপযুক্ত মাঠেই বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে খেলতে হবে।

বাংলাদেশর কোচ ম্যারিও ল্যামোস শ্রীলঙ্কা ম্যাচে আগের একাদশের উপরই ভরসা রেখেছেন। মালদ্বীপকে হারানো একাদশটাই রেখেছেন ল্যামোস। ফাইনাল খেলতে হলে আজ বাংলাদেশের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। স্বাগতিক শ্রীলঙ্কাকে শিরোপার মঞ্চে যেতে হলে বাংলাদেশকে হারাতেই হবে।

বাংলাদেশের একাদশ:
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক);
তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা;
জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, হৃদয়;
রাকিব হোসেন, সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন