• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

অপকর্ম আড়ালের চেষ্টা: গুরা মিয়া ডাকাতের পক্ষে তিন ব্যবসায়ি সমিতি

নিজস্ব প্রতিদেক / ৫৭৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
কলাতলীর ডাকাত গুরা মিয়া এবং তার মামলার আংশিক রেকর্ড। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার শহরের আলোচিত ছিনতাইকারী ও সন্ত্রাসী গুরা মিয়া ওরফে গুরাইয়া ডাকাতের অপরাধ আড়ালের চেষ্টা করছে সমুদ্রসৈকতের তিন ব্যবসায়ি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। গুরা মিয়া শুধু ব্যবসায়ি উল্লেখ করে এসব সমিতির নেতারা একটি স্থানীয় পত্রিকায় বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে তারা, গুরা মিয়ার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টিও মিথ্যা বলে দাবী করেন। কিন্তু গুরাইয়া ডাকাতের বিরুদ্ধে অপহরণ, সরকারি কর্মকর্তা মারধর ও ডাকাতিসহ বহু মামলা রয়েছে।

জানা যায়, কক্সবাজার শহরে শীর্ষ কয়েকজন ছিনতাইকারী ও সন্ত্রাসীদের মধ্যে অন্যতম একজন গুরা মিয়া ওরফে গুরাইয়া ডাকাত। তার আসল নাম নুরুল হুদা। তবে পুলিশের খাতায় গুরাইয়া ডাকাত হিসেবে বেশ পরিচিত। কক্সবাজার শহর জুড়ে এক সময় আলোচিত ছিল এই নামটি। তবে এখনো আলোচনায় রয়েছে-কিন্তু ভিন্নভাবে। তার বিরুদ্ধে ৮টির অধিক মামলাও রয়েছে। এরমধ্যে ডাকাতি মামলা, মারামারি মামলা, চুরি মামলা ও নারী অপহরণ মামলা। এমনকি সরকারি কাজে বাঁধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলাও রয়েছে ডাকাত গুরা মিয়ার বিরুদ্ধে।

এসব মামলা মাথায় নিয়ে কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ড কলাতলী এলাকার বাসিন্দা আকবর আহমদের ছেলে নুরুল হুদা ওরফে গুরা মিয়া ওরফে গুরাইয়া ডাকাত এখন প্রকাশ্যে। এমনকি বর্তমানে সে পুলিশের বেশ আস্থাভাজনও। কক্সবাজার শহরের কতিপয় পুলিশ সদস্যদের সাথে এই গুরাইয়া ডাকাতের বেশ খাতিরও। গুরা মিয়ার ঠিকানা সুগন্ধা পয়েন্টে গিয়ে নিয়মিত আড্ডাও জমান এসব পুলিশ সদস্যরা। দুর্ধর্ষ এই অপরাধীদের সাথে কতিপয় পুলিশ সদস্যের সর্ম্পকের গভীরতা ও প্রকাশ্যে সুগন্ধা পয়েন্টে আড্ডা বেশ ওপেন। বিষয়টি এখন সুগন্ধা পয়েন্টের প্রতিটি ব্যবসায়ীর মুখে মুখে। তবে এই অপরাধী ও কতিপয় পুলিশ সদস্যের স্বার্থের বিষয় কি? এমন প্রশ্ন এখন অনেকের মাঝে ঘুরছে।

গুরা মিয়ার এসব অপকর্মের চিত্র তুলে ধরে ২১ সেপ্টেম্বর ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকম এ “করেছিল ইয়াবা লুট: গুরা মিয়া ডাকাতের পুলিশ প্রীতির রহস্য” শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়। সবখানে চলে আলোচনা-সমালোচনা। সংবাদটি পরের দিন কক্সবাজারের স্থানীয় দৈনিক ‘সকালের কক্সবাজার’ পত্রিকায়ও প্রকাশিত হয়।
এদিকে তথ্যবহুল এই সংবাদটি মিথ্যা সংবাদ দাবী করে ২৫ সেপ্টেম্বর স্থানীয় দৈনিক ইনানী পত্রিকায় বিবৃতি দিয়েছে সমুদ্র সৈকতের তিন ব্যবসায়ি সমিতি। বহু মামলার আসামী ডাকাত গুরা মিয়ার এসব অপকর্ম আড়াল করতে ব্যবসায়ি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিবৃতি দেন বলে জানা গেছে।

চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত গুরা মিয়ার পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দেন, সী-গাল পয়েন্ট ঝিনুক হকার সমবায় সমিতির সভাপতি জালাল আহমদ ও সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, কক্সবাজার বীচ ঝিনুক ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রুবেল ও সাধারণ সম্পাদক নুরুল হাকিম এবং সুগন্ধা ঝিনুক ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আইয়ুব রমজান ও সাধারণ সম্পাদক মো. জাকির।

বিবৃতিদাতারা বলছে, সংবাদটি বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে তা ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দদের খুবই মর্মাহত করেছে। এসব সমিতির নেতারা দাবী করেন, নুরুল হুদা প্রকাশ গুরা মিয়া মূলত একজন সাধারণ ব্যবসায়ি। সে দীর্ঘদিন ধরে সততার মধ্য দিয়ে ব্যবসায়িদের সাথে কাঁদে কাধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য করে সংসার চালিয়ে আসছে। একটি স্বার্থনেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই মিথ্যা, বানোয়াট ও জগন্যতম তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করেছে বলে দাবী, এই তিন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের।

এদিকে বিবৃতির বিষয়ে জানতে চাইলে এসব সমিতির অনেক সাধারণ সদস্যরা জানান, গুরা মিয়া একজন চিহ্নিত ছিনতাইকারী এবং ডাকাত। কলাতলী এলাকার সবাই তাকে ছিনতাইকারী হিসেবে চিনেন। তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে। কিন্তু কয়েক বছর আগে সুগন্ধা পয়েন্টে দোকান একটি ক্রয় করে সেখানে ‘সুগন্ধা ঝিনুক ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতির সদস্য হন ডাকাত গুরা মিয়া। অন্য দুই সমিতিতে নেই গুরা মিয়া। মূলত গুরা মিয়া ডাকাতের অপকর্ম আড়াল করতে এবং তার পক্ষ নিতে এই তিন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা সংবাদটি মিথ্যা দাবী করলেও আসলে মিথ্যা নয়। সংবাদ পুরোটাই সত্যি। যদি গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঠিকভাবে তদন্ত করে সংবাদের পুরোটাই সত্য মিলবে। যারা বিবৃতি দিয়েছে তারাই মিথ্যার আশ্রয় নিয়ে ডাকাতের পক্ষ নিয়েছে। একজন চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতের পক্ষে প্রকাশে বিবৃতি দিয়ে আসল ব্যবসায়িদের মান-সম্মান ক্ষুন্ন করেছে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক। যদি বিবৃতি দিতে হয় তাহলে গুরা মিয়া যে সমিতির সদস্য ওই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দিতে পারত। কিন্তু অন্য দুই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কি কারণে দিয়েছে? নিশ্চিই ডাকাত গুরা মিয়াকে এই তিন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আশ্রয়-পশ্রয় দিচ্ছে। তার সব অপকর্মে তারা জড়িত রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাত গুরা মিয়ার পিছনে অনেক অপরাধী ইনভেস্ট করছে-পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলতে। সেই হিসেবে কাজ করছে ডাকাত গুরা মিয়া। একই সাথে নিজের ভাইদের শেল্টার দিতেই বেশ পুলিশ প্রীতি গুরা মিয়ার। কারণ ইয়াবা কারবারে জড়িত গুরা মিয়ার আপন ভাইও। বর্তমানে ইয়াবা মামলায় আটক হয়ে তার ভাই সাহাব উদ্দিন কারাগারে।

অনুসন্ধানে জানা গেছে, গুরা মিয়া ওরফে গুরাইয়া কক্সবাজার শহরের আলোচিত একজন ছিনতাইকারী। ২০০০ সালের পর এই গুরা মিয়ার উত্থান। বিশেষ করে কলাতলী হোটেল মোটেল জোন ও পর্যটন এরিয়া কেন্দ্রিক অপরাধীর মাত্রা বেশি ছিল গুরা মিয়ার। কলাতলী জোনের শীর্ষ কয়েকজন সন্ত্রাসীর সাথে গুরা মিয়ার ছিল চলাফেরা। দলবেধে অপরাধ কার্যক্রম চালাত তারা। গুরা মিয়া সিন্ডিকেটের শীর্ষ ৫ থেকে ৬ জন অপরাধী বহুবার অস্ত্রসহ আটক হয়ে কারাগারেও যান। গুরা মিয়াও বহুবার জেল কাটেন। কলাতলী জোনে ছিনতাই, মারামারি, অপহরণ, চাঁদাবাজি, দখল, অস্ত্রের মহড়া ও ডাকাতিতে ছিল গুরা মিয়ার প্রত্যক্ষ অবস্থান। সবাই তাকে ডাকাত গুরা মিয়া হিসেবে চিনেন।

অনুসন্ধানে জানা গেছে, গুরা মিয়া ডাকাতের বিরুদ্ধে ২০১৭ সালে ৯ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় মারামারি মামলা রয়েছে। ২০০৮ সালের ২ জুলাই একই থানায় ডাকাতি মামলা রয়েছে তার বিরুদ্ধে। একই তারিখে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয় সরকারি কাজে বাঁধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায়। ২০০৮ সালের ৫ জুলাই সদর থানায় তার বিরুদ্ধে রয়েছে চুরি মামলা এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সদর থানায় তার বিরুদ্ধে নারী অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়। এছাড়া ২০০৬ সালের আগে তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে। থানার সূত্রে মামলার বিষয় গুলো জানা গেছে। এমনকি পুলিশের খাতায় গুরা মিয়া ওরফে গুরাইয়া ডাকাত হিসেবে লিপিবদ্ধ রয়েছে তার নাম।

আরও পড়ুন : 

করেছিল ইয়াবা লুট: গুরা মিয়া ডাকাতের পুলিশ প্রীতির রহস্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন