• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

অনুমোদনহীন তিন ভবন ভেঙে দিল কউক

নিজস্ব প্রতিদেক / ৬৯১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরে অনুমোদনহী স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে টেকপাড়া ও ঘোনারপাড়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের নির্দেশে সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সুযোগে পৌর এলাকায় একাধিক অনুমোদনহীন ভবন গড়ে উঠে। তাই মোবাইল কোর্ট আইন ২০০৯ ও ইমারাত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে টেকপাড়া এলাকার ফয়জুল হক পান্নুর তিনতলা ভবন, ঘোনারপাড়া এলাকায় খাস জমিতে সজীব পাল ও শিমুল পাল সাবুর নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেয়া হয়। তাদের অনুমোদন নিয়েই স্থাপনা নির্মাণের জন্য নির্দেশ দেয়া হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ বলেন, কউক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.) ফোরকান আহমদের চান কক্সবাজারকে পরিকল্পিত শহরে গড়ে তুলতে। যেসব জায়গায় অপরিকল্পিত ও অনুমোদনবিহীন ভবন তৈরি হচ্ছে সেখানে কউক এর উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন