• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছ বলেন, ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। একপর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকা যোগে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে। পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়। এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূণ্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা রয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন