• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

পাহাড়ে ঝুঁকিপূর্ণ জেনেও সরছে না মানুষ; অভিযানেও সফলতা নেই

নিজস্ব প্রতিদেক / ৮৯৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে প্রতিবছর পাহাড়ের উপরে ও নিচে ঝুঁকিপূর্ণ বসতঘর তৈরির ঘটনা বাড়ছে দিনদিন। এতে ঝুঁকিপূর্ণের ঘটনাও বেড়েই চলছে। বন উজাড় ও পাহাড় কেটে বসতঘর তৈরিসহ নানা কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে প্রতি বর্ষায়। তবুও পাহাড় ছাড়তে রাজি নন ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। প্রশাসন নানাভাবে চেষ্টা করেও পাহাড় থেকে লোক সরাতে পারছে না। আবার আইন করেও আটকানো যাচ্ছে না পাহাড়খেকোদের।

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা, পাহাড়তলী, সার্কিট হাউস, টেকনাইফ্যা পাহাড়, হিমছড়ি, মহেশখালী উপজেলাসহ সীমান্ত উপজেলা টেকনাফ ও উখিয়ায় পাহাড়ধস প্রতি বর্ষা মৌসুমের নিয়মিত ঘটনা। প্রতিবছর ছোট-বড় পাহাড়ধসে মারা যান বহু লোক।

এত ঝুঁকি নিয়ে বসবাস করার কারণ জানতে চাইলে পাহাড়তলী হেলালী ঘোনার আব্দুল বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। দিনমজুরি করে সাত সদস্যের পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতে পারি না। এনজিও থেকে ঋণ নিয়ে পাঁচ বছর আগে ৪০ হাজার টাকা দিয়ে ২ শতক পাহাড়ি জমি কিনে কোনোমতে টিন দিয়ে ঘর তৈরি করে বসবাস করছি। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

একই কথা বলেছেন রুমালিয়ারছড়াস্থ বাঁচা মিয়ার ঘোনার আব্দুল হালিম, বাদশাঘোনা এলাকার মৌলভী হাফেজ আলম, পাহাড়তলী ইসলামপুরের মো. আমিন, বৈদ্যঘোনার ইলেকট্রিক মিস্ত্রি মো. হোসেন, কলাতলী চন্দ্রিমার ঘোনার বিধবা খায়রুন্নাহার ও বাদশার ঘোনার হোসনে আরা বেগম। তারা আরও বলেন, ‘সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করলে আমরা এসব পাহাড় ছেড়ে দিতে প্রস্তুত।’

এদিকে ২০১০ সালের জুন মাসে কক্সবাজারে স্মরণকালের ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় সাত সেনাসদস্যসহ ৫৬ জনের মৃত্যু হয়। আর ২০১৫ সালের জুলাই মাসে কক্সবাজার শহরের বাহারছড়ায় ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ প্রাণ হারান পাঁচজন।

কক্সবাজারের পরিবেশ অধিদপ্তর বলছে, যারা পাহাড় কাটছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এই পর্যন্ত ১৪৫টিরও বেশি মামলা হয়েছে। তবে পাহাড়খেকোরা বরাবরেই সক্রিয় রয়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সংযুক্তি দাশ গুপ্তা বলেন, ‘পাহাড় কাটা বন্ধ ও বসতি উচ্ছেদের জন্য গত জানুয়ারি থেকে মে পর্যন্ত অন্তত ২০টি স্থানে অভিযান চালানো হয়েছে। ‘এ সময় নতুন করে তৈরি শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ ও পাহাড় কাটার দায়ে মামলা ও জরিমানা করা হলেও আরও বহু অবৈধ স্থাপনা রয়ে গেছে। এসব স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান দরকার। কিন্তু আমাদের লোকবলসংকটের কারণে একসঙ্গে এত অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়ছে।’
তিনি আরও বলেন, বৃষ্টি হলে পাহাড় কাটার কারণে মাটি নরম হয়ে ধসে পড়ে। যদি বর্ষাকালে টানা বর্ষণ হয়, তা হলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীর পরিস্থিতি ভয়াবহ হবে।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র (২) কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, রোহিঙ্গারা ঘরবাড়ি তৈরির জন্য প্রতিদিন পাহাড় কাটছে। অনেকে বৃষ্টির সুযোগ নিয়ে পাহাড় কাটে। বৃষ্টির পানির সঙ্গে পাহাড় কাটার মাটি নেমে এসে শহরের নালা-নর্দমা ভরাট হয়ে যায়। ফলে পুরো শহরে দেখা দেয় জলাবদ্ধতা। পাহাড় কাটা রোধে পরিকল্পিত পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করেন তিনি।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবর রহমান বলেন, বর্ষাকাল এলেই পাহাড়ে বসবাসকারী লাখো মানুষকে নিয়ে আতঙ্কে থাকতে হয়। পাহাড়ধসে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কিন্তু মাথা গোঁজার বিকল্প ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় পাহাড় থেকে লোকজনকে সরিয়ে আনা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন