• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

পরীমণি ও রাজের গোপন মিশন!

নিজস্ব প্রতিদেক / ৩৭২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
পরীমণী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

চিত্রনায়িকা পরীমণি জীবনের বড় ধাক্কা সামলে আবারও ব্যস্ত হয়েছেন সিনেমার কাজে। অংশ নিয়েছেন একটি সিনেমার ডাবিংয়ে, আরেকটি সিনেমার প্রেস কনফারেন্সে। এছাড়া একেবারে নতুন একটি সিনেমাতেও যুক্ত হয়েছেন নায়িকা। যেটার নাম ‘গুনিন’। এতে তার নায়ক তরুণ তুর্কি শরিফুল রাজ।

‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। তবে ঠিক কোথায় সিনেমাটির চিত্রায়ন হবে, আর পরী-রাজ কবে নাগাদ ক্যামেরার সামনে দাঁড়াবেন, সে তথ্য গোপন রাখা হয়েছে। চুপিসারেই ‘গুনিন’ মিশন শেষ করতে চান তারা।

এ বিষয়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, শুটিং লোকেশনের কথা জানলে সেখানে সাধারণ মানুষ ভিড় জমায়। এর কারণে শুটিং করা কঠিন হয়ে পড়ে। তাই সঙ্গত কারণেই গোপন রাখা হচ্ছে।

এদিকে ‘গুনিন’-এ যুক্ত হওয়ার পর এই প্রথম একসঙ্গে দেখা গেল পরীমণি ও শরিফুল রাজকে। পরী তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেগুলোতে তার সঙ্গে দেখা গেছে রাজকে। রয়েছেন নির্মাতা সেলিমও। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘একটু ঝড় বৃষ্টি’।

বলে রাখা প্রয়োজন, কেবল পরীমণি নন, ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা সামলেছেন রাজও। কিছু দিন আগেই তিনি রাজধানীর গুলশানে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সেই অসুস্থতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। তার হাতের প্লাস্টারটি কয়েকদিনের মধ্যেই খোলা হবে। এরপর তিনি শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন