• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে নেমে নিখোঁজ চকরিয়ার তরুণ

নিজস্ব প্রতিদেক / ৩৮৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি।

কক্সবাজার অফিস

কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সৈকতের হোটেল ‘জলতরঙ্গ’ পয়েন্টে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুল আলম।

সাইফুল কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ জানান, ২০ জনের একটি দল রোববার সকালে চকরিয়া থেকে কক্সবাজার ভ্রমণে আসে। সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ করেন তারা। পরে দুপুরে ‘জলতরঙ্গ’ সৈকত পয়েন্টে গোসলে নামে ছয় জন।

এক পর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে যান। এ সময় খবর পেয়ে স্থানীয় লাইভগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন