• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ফেসবুকে পাত্রী খুঁজছেন নোবেল

নিজস্ব প্রতিদেক / ১৪১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
নোবেল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত, নারীর নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগে ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ হাতে পেয়েই দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফেসবুকে পাত্রী খুঁজছেন বিতর্কিত এই গায়ক।

শনিবার (৯ অক্টোবর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে নোবেল লিখেছেন- ‘পাত্রী চাই!’ রাত পেরুতেই তার সেই পোস্টে ৬৫ হাজার রিয়্যাক্ট ও ২৪ হাজার মন্তব্য এসেছে।

সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল। তবে সেই সংসার টিকলো না। আর তাই এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে করতে চান, বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু ফের সোশ্যাল মিডিয়াতেই পাত্রী খুঁজছেন এই সঙ্গীতশিল্পী!

নোবেল জানিয়েছিলেন, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে।’

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, ‘আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি।’

অন্যদিকে স্ত্রীর করা অভিযোগ নাকচ করে নোবেল বলেন, ‘সে (সালসাবিল) মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন