• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্প থেকে উগ্রবাদী সংগঠনের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিদেক / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
উখিয়ায় ৫ রোহিঙ্গা আটক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উগ্রবাদী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) তে সম্পৃক্ত সন্দেহে ৫ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক।

আটক রোহিঙ্গারা হলেন, খালেদ হোসেন (৩৩), মাস্টার সৈয়দ আমিন (৩৮), শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮), ইলিয়াস (২২)।

গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিব্বুল্লাহ খুনের সাথে এই উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। নিহত মুহিব্বুল্লাহর ভাইসহ সাধারণ রোহিঙ্গারা মুহিব্বুল্লাহ হত্যায় আরসা’র সন্ত্রাসীদের দায়ী করেছে।

এসপি নাইমুল হক বলেন, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অপহরণ মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন