• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিদেক / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী আটক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা। শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা হলেন- আব্দুল মান্নান, এনায়েতুল্লাহ, ইরানি, তাহের, নাজিম উদ্দিন, নুর বাশার, ডা. উসমান।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বপালনকারী ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, ক্যাম্প এলাকায় নানা অপরাধে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার মধ্যরাতে মধুছড়া ক্যাম্প থেকে আব্দুল মান্নান, এনায়েতুল্লাহ, ইরানি পাহাড় ক্যাম্প থেকে তাহের। লম্বাশিয়া ক্যাম্প থেকে নাজিম উদ্দিন, নুর বাশার, কুতুপালং ক্যাম্প থেকে ডা. উসমানকে গ্রেপ্তার করা হয়।

নাঈমুল হক আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, ডাকাতির প্রস্তুতি মামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তারা। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন