• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজার খাঁজা মঞ্জিল: এক পাহাড়ে ৩০০ ঝুঁকিপূর্ণ পরিবার

নিজস্ব প্রতিদেক / ৩৬৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
কক্সবাজার শহরের খাজা মঞ্জিল এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাস। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

বিশেষ প্রতিবেদক

কোনোভাবে পাহাড় ধসে প্রাণহানি ঠেকানো যাচ্ছে না। প্রশাসন শত সচেতনতা চালালেও কেউ ঝুঁকিপূর্ণ পাহাড় ছাড়তে রাজি নয়। একটি পাহাড়ে বহুবার উচ্ছেদ করা হলেও ফের সেই পাহাড়ে বসতি গড়ে তুলে মানুষ। কক্সবাজার শহরেই তেমনটি একটি পাহাড়ের ঢাল ও পাদদেশে ৩ শতাধিক পরিবার মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে। ভারী বর্ষণে এসব পরিবারের ঘরবাড়ির ওপর পাহাড় ধসে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। তবে একপ্রকার উপায়হীন হয়েই এভাবে বিপদজনক কায়দায় পাহাড়ের নিচে বসবাস করছে বলে জানিয়েছেন এসব পরিবারের সদস্যরা।

কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ খাঁজা মঞ্জিল এলাকার একটি পাহাড়ের নিচে ৩ শতাধিক পরিবার বসবাস করছে। এদের বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। মৃত্যু ঝুঁকি জেনেও বিকল্প উপায় না পেয়ে বাধ্য হয়ে বছরের পর বছর তারা এখানে বসবাস করে আসছে।

খাঁজা মঞ্জিল পাহাড়ী এলাকার বাসিন্দা মোহাম্মদ কাইয়ুম বলেন, ‘প্রায় ৮ বছর ধরে এখানে বসবাস করে আসছি। আমার বাবা স্থানীয় এক ব্যক্তি থেকে ঘর করার জন্য জায়গাটি কিনেছিলেন। সমতল ভূমিতে ঘর করার জন্য অনেক বেশি টাকা প্রয়োজন। আমাদের অতো বেশি টাকা নেই তাই ঝুঁকিপূর্ণ হলেও পাহাড়ের ঢালে বসবাস করছি।’

এলাকার নুর মোহাম্মদ বলেন, ‘এই পাহাড়টির নিচে ৩০০ এর বেশি পরিবার বসবাস করছে। বর্ষা এলে সবাই পাহাড় ধসের আতংকে থাকি। ভারী বর্ষণে অনেকেই আত্মীয় স্বজনের বাসায় চলে যায়। কষ্ট হলেও এখানে বসবাস ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

পাহাড়ে বসবাসকারী রহিমা খাতুন বলেন, ‘বাইরে আমাদের ঘরবাড়ি নেই। কোথাও স্থান নেই তাই সন্তানদের নিয়ে পাহাড়ে বসতবাড়ি করেছি। ছেলে-মেয়ে নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই বলে ঝড়-বৃষ্টি হলেও ভয়-ভীতি নিয়ে পাহাড়ে বসবাস করছি। সরকারি ভাবে কোনো স্থান হলে আমরা পাহাড় থেকে চলে যাবো।’

কক্সবাজারে পাহাড় ধস রোধে নেই টেকসই কোনো ব্যবস্থাপনা বা পরিকল্পনা। ফলে প্রতিবছরই পাহাড় ধস বা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বর্ষা এলে এই আতঙ্ক বেড়ে যায়। এ সময় পাহাড় ধস রোধে প্রশাসনও তৎপর হয়ে ওঠে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের মোকাবেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নিলেও তা মূলত সাময়িক।

কক্সবাজার বন বিভাগ সুত্রে জানা যায়, জেলায় মোট বনভূমির পরিমাণ ৭৩ হাজার ৩৫৮ হেক্টর। এরমধ্যে অবৈধ দখলে রয়েছে ৯ হাজার ৬৫৭ হেক্টর বনভূমি। পাহাড়ি জমিতেই বসবাস করছে ১৩ হাজার ৮২৬টি পরিবারের তিন লাখ মানুষ। তারা পাহাড় ধসের ঝূঁকিতে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে কক্সবাজার জেলা প্রশাসন ঝূঁকিপূর্ণভাবে বসবাস করা এসব লোকজনকে অন্য কোথাও সরে যেতে মাইকিং করে সতর্কমূলক প্রচারণা চালায়। তারা সাময়িক সরে গেলেও পরে আবার এসে আগের জায়গায় বসবাস শুরু করে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ‘কক্সবাজার সদরে ঝূঁকিপূর্ণ পরিবারের সংখ্যা কমপক্ষে ২ হাজারের বেশি। পাহাড়ি অঞ্চলে বসবাসকারীরা যখন পাহাড় কেটে ঘর তৈরী করে তখন প্রশাসন ও বন বিভাগ বাধা দেয় না। যার কারণে পাহাড়ে ঝূঁকিপূর্ণ বসতির সংখ্যা বেড়ে গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, ‘কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পাহাড়ী অঞ্চলে ৩ হাজার ৫২৫ পরিবার অতি ঝূঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তন্মধ্যে কক্সবাজার শহরে ৯৪৫ পরিবার। আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তারা পুনরায় ওইসব জায়গায় এসে বসবাস করে।

কক্সবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকিতে বসবাস করা পরিবারগুলোকে সরিয়ে আনাটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারপরও ঝুঁকি এড়াতে কর্মপরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।

এডিএম আরও বলেন, ‘ইতোমধ্যে ঝুঁকিতে বসবাসকারী পরিবার গুলো অন্যত্রে সরিয়ে নিতে জায়গা খোঁজার কাজ চলছে। যেহেতু দীর্ঘমেয়াদি পরিকল্পনা তাই একটু সময়ের দরকার। জায়গা পেলে তাদের সেখানে পুনর্বাসন করা হবে।’

উল্লেখ্য, প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটারের কক্সবাজার জেলার একটি বড় অংশ জুড়েই রয়েছে, ছোট বড় কয়েক শ’ পাহাড়। আর সরকারি এসব জমি বেদখল করে বসবাস করছে প্রায় ১০ লাখ মানুষ। তার মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করছে প্রায় ৩ লাখের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন