• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সংশ্লিষ্টরা চুপ: এক রোহিঙ্গার দখলে সরকারি ৫ একর পাহাড়

নিজস্ব প্রতিদেক / ৪২১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ সাত্তার ঘোনায় এভাবে পাহাড় কাটা চলছেই। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

আরফাতুল মজিদ, কক্সবাজার

কক্সবাজার পৌরসভার ভিতরেই এক রোহিঙ্গার দখলে রয়েছে প্রায় ৫ একর সরকারি পাহাড়। দীর্ঘদিন দখলে রাখা এই সরকারি পাহাড় এখন বিক্রি করছে খন্ড খন্ড করে। বিক্রির পাশাপাশি বর্তমানে সমানতালে চলছে পাহাড় কাটাও। সরকারি এতো বিশাল পাহাড়ি এলাকা দখলের পর বিক্রি এবং প্রকাশ্যে পাহাড় কাটা হলেও কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দফতর গুলো। কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ সাত্তার ঘোনার পাশেই ছৈয়দ নগর এলাকায় সরকারি পাহাড় দখলে রেখে বিক্রি করছে আবু তাহের নামের এক ব্যক্তি। আবু তাহের ৭নং ওয়ার্ডস্থ পাহাড়তলী বউবাজার এলাকার মৃত আবুল কালামের ছেলে। তবে তাহের রোহিঙ্গা নাগরিক বলে এলাকায় বেশ প্রচার রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ সাত্তার ঘোনার পাশেই নতুন এলাকা ‘ছৈয়দ নগর’। প্রায় ১০ বছর আগে ছৈয়দ নগর এলাকায় প্রায় ৫ একর সরকারি পাহাড় দখলে নেন আবুল কালামের ছেলে আবু তাহের ও টেকনাফ হ্নীলার মৃত মো. খলিলুর রহমানের ছেলে আবুল হাসেম। তারা দু’জনেই সরকারি কয়েকটি পাহাড় দখলে রেখে কেয়ারটেকার নিয়োজিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের ও আবুল হাসেম সরকারি পাহাড় দখলে রাখলেও নিয়মিত দেখাশুনা করেন আবু তাহের ও তাহেরের বড় বউ বুলবুল আক্তার। তাহের দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসেই সরকারি এসব পাহাড় খন্ড খন্ডভাবে বিক্রি শুরু করেন। গত দুইবছর ধরেই সরকারি এসব পাহাড়ি জমি বিক্রি করে যাচ্ছে আবু তাহের ও তার স্ত্রী বুলবুল আক্তার। ইতিমধ্যে প্রায় ৩ একর পাহাড়ি জমি বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

তাহেরের কাছ থেকে ২ গন্ডা সরকারি জমি ক্রয় করা এক মহিলা বলেন, গত ৫ বছর আগেও এখানে কোন ঘর ছিল না। এখন তিন শতাধিক ঘর হয়েছে। সব ঘর পাহাড় কেটে তৈরি করা হয়। সবাই আবু তাহের ও তার স্ত্রী বুলবুল আক্তারের কাছ থেকে ক্রয় করেছে। গন্ডা প্রতি বিক্রি করে যাচ্ছে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। একশ জনের উপরে কিনেছে জমি। সবাই এক থেকে দুই গন্ডা পর্যন্ত কিনেছে। স্ট্যাম্পের মাধ্যমে এসব সরকারি জমি বিক্রি করছে আবু তাহের।

স্থানীয় এক সমাজ নেতা বলেন, এখানে প্রতিনিয়ত চলে পাহাড় কাটা। যত বৃষ্টি হবে ততোই পাহাড় কাটা চলবে। এখন ৭ টি জায়গায় পাহাড় কাটা চলছে। গত দুই মাসে ২০টির অধিক জায়গায় পাহাড় কেটে নতুন করে তৈরি করেছে ঘর। সব গুলো সরকারি পাহাড়। সবাই কিনেছে রোহিঙ্গা আবু তাহেরের কাছ থেকে। তার দখলে রয়েছে প্রায় ৫ একর পাহাড়ি জমি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের একজন রোহিঙ্গা নাগরিক। প্রায় ১৯৯৬ সালের দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিদেশ চলে যায়। বিদেশ থেকে নিয়মিত কক্সবাজারে আসা-যাওয়া করে। সদরের পিএমখালী এলাকা থেকে বিয়েও করেন। সবাই রোহিঙ্গা আবু তাহের হিসেবে চিনেন তাকে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন পাহাড়তলী এলাকায়। গত দুই বছর ধরে সরকারি এসব পাহাড় বিক্রি বাড়িয়ে দিয়েছে আবু তাহের।

সম্প্রতি পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, দ্রুত সময়ে ছৈয়দ নগর এলাকায় পরিদর্শন করে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং বলেন, নিয়মিত পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলছে। সাত্তার ঘোনাস্থ ছৈয়দ নগর এলাকায়ও অভিযান চালিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সেখানে উচ্ছেদও করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসন আমিন আল পারভেজ বলেন, সরকারি পাহাড় দখলের পর বিক্রি এবং কাটার বিষয়টি শুনেছি। সদর এসিল্যান্ডকে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গগত, প্রায় ৩ বছর আগে একই জায়গার সরকারি জমি বিক্রি করে চলছিল পাহাড় কর্তন। তখনও আবু তাহের সরকারি জমি বিক্রি করেছিল। একইভাবে পাহাড় কর্তনও চলছিল। এনিয়ে সংবাদও প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পরপরেই সেখানে অভিযানে যান পরিবেশ অধিদফতর ও ভূমি অফিসের কর্মকর্তারা। অভিযানে শাহ আলমের ছেলে ওমর ফারুককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল এবং উচ্ছেদ করা হয়েছিল পাহাড় কেটে নির্মিত বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। উচ্ছেদ ও জরিমানার পর প্রায় এক বছর বন্ধ ছিল জমি বিক্রি ও পাহাড় কর্তন। কিন্তু গত দুই বছর ধরে প্রতিযোগিতামূলকভাবে চলছে সরকারি পাহাড় বিক্রি ও কর্তন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন