• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

‘রোহিঙ্গাদের ব্যবহৃত সাড়ে চার লাখ মোবাইল কার নামে নিবন্ধিত?’

নিজস্ব প্রতিদেক / ২৩১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবী তে ঢাকায় মানববন্ধন।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

২০১৭ সাল থেকেই রোহিঙ্গারা বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অবৈধভাবে ব্যবহার করছেন। স্থানীয় নাগরিকদের নামে মোবাইল সিম সংযোগ নিয়ে মাদকদ্রব্য ব্যবসা, চোরাচালানের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন অনেকে। আর হয়রানির শিকার হচ্ছে স্থানীয় নাগরিকরা।

শনিবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সেখানে বক্তরা এসব কথা বলেন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সভাপতিত্ব করেন আতাউল্লাহ খান।

মানববন্ধনে যোগ দিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংকেত থাকা সকল হ্যান্ডসেট বেছে বৈধতা প্রদান করেছেন বিটিআরসি। আমাদের প্রশ্ন তাহলে রোহিঙ্গাদের ব্যবহৃত প্রায় সাড়ে চার লাখ মোবাইল হ্যান্ডসেট কাদের নামে নিবন্ধিত হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত। সরকার ও বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করতে চাই বিষয়টি দ্রুত পরিষ্কার করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন