• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ইনু- ‘এখনও কিছু ঘরের ইঁদুর আওয়ামীলীগে রয়েছে,

নিজস্ব প্রতিদেক / ২৮৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
কক্সবাজারে হাসানুল হক ইনু। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মুহিবুল্লাহর প্রচেষ্টা রুখে দিতে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
সাবেক এ তথ্যমন্ত্রী বলেন, ‘যারা প্রত্যাবাসনবিরোধী, যারা এ দেশ মিয়ানমারে পরিণত করতে চায় এবং সন্ত্রাস ও রাজত্ব কায়েম করতে চায়, তারা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে। কারণ মুহিবুল্লাহ চেয়েছিলেন এ দেশ থেকে রোহিঙ্গারা নিজেদের দেশে চলে যাক।’

হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান হাসানুল হক ইনু।

শনিবার (২ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের লালদিঘী পাড়স্থ নিজেদের কার্যালয়ে কক্সবাজার জেলা জাসদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প ঘিরে প্রতিনিয়ত মাদক ও অস্ত্র ব্যবসা হচ্ছে। এ সব অবৈধ ব্যবসা দেশে ছড়িয়ে পড়–ক, তা আমরা সহ্য করতে পারবো না। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা হোক।’

জাসদ সভাপতি বলেন, ‘বাংলাদেশে আগে শয়তানের রাজত্ব চলেছিল। খালেদা জিয়ার নেতৃত্বে রাজাকারের সরকার প্রতিষ্ঠা লাভ করে। তারা বাংলাদেশ দখল করে নিয়েছিল। আমরা এ দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, আর খালেদা জিয়া রাজাকারদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও লুটেরাজের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। আন্দোলনে জয়ী হয়ে আওয়ামীলীগ সরকার গঠন করেছে, আর বিএনপি তলিয়ে গেছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘এখনও কিছু ঘরের ইঁদুর আওয়ামীলীগে রয়েছে, যাদের দলমত নেই, তারা আওয়ামীলীগকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছে। তারা কখনও আওয়ামীলীগের ভালো চায় না। কিন্তু জাসদ সবসময় আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আওয়ামীলীগ থেকে পরগাছা ও অনুপ্রবেশকারী বের করে দেওয়া হোক।’

জেলা জাসদের সভাপতি নইমুল হাসান চৌধুরী টুটুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নূর মোহাম্মদ, জেলা যুব জোটের সভাপতি অজিত কুমার হিমু, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ দাশ ও শ্রমিক জোটের জেলা সভাপতি আব্দুল জব্বার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন