• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারের দুই উপজেলায় ঘরে ঘরে বাল্যবিয়ে: কোস্ট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিদেক / ২৫৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
ছবি: প্রতীকি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কক্সবাজার জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। জেলার ঈদগাঁও উপজেলায় বাল্যবিয়ে বেড়েছে ৮২ শতাংশ এবং উখিয়ায় বাল্যবিয়ে বেড়েছে ৭৫ শতাংশ।

এসব তথ্য জানিয়েছে উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

শনিবার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার ৯টি উপজলার ৩২টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় পরিচালিত গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়ের জাতীয় গড় হার ৫১ দশমিক ৪ শতাংশ হলেও ২০২০ সালের মার্চ মাসের পর থেকে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কক্সবাজার জেলায় বাল্যবিয়ের হার অনেক বেড়ে যায়।

কোস্ট ফাউন্ডশনর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন সংস্থাটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ঈদগাঁও ও উখিয়ার পর রামুতে বাল্যবিয়ে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম চকরিয়া ও পেকুয়ায়, যথাক্রম ৩২ এবং ২৬ শতাংশ।

চলতি বছরের ৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে ২০২০ ও ২০২১ সালের তথ্য সংগ্রহ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন