• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

উখিয়ায় ইয়াবা উদ্ধার: পালিয়েছে বকতার, ধরা কালা মনিয়া

নিজস্ব প্রতিদেক / ৩৯৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
উখিয়ায় ইয়াবাসহ আটক কালা মনিয়া। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া থেকে ১ লক্ষ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি হলেন, উখিয়া পালংখালীর উত্তর রহমতের বিলের মৃত কালু মিয়ার ছেলে আব্দুর রহিম প্রকাশ কালা মনিয়া (৩৯)।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‌্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি অটোরিক্সাযোগে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দ্যেশ্যে টেকনাফ হতে কক্সবাজারের দিকে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উখিয়ার পালংখালীর ময়নারঘোনা ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিস সংলগ্ন কক্সবাজার -টেকনাফের পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে একটি অটোরিক্সা চেকপোস্টের কাছে আসলে র‌্যাব সদস্যগণ অটোরিক্সাটিকে থামার সংকেত দিলে অটোরিক্সা থেকে দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধৃত করে এবং পলাতক আসামী করা হয়, উত্তর রহমত বিল এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে বকতার মিয়া (৩৫) কে।

এসময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা বস্তার ভিতর থেকে সর্বমোট ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ অটোরিক্সাটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
আটক আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন