• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা দায়ের: আটক-১

নিজস্ব প্রতিদেক / ৩১২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
মুহিবুল্লাহ। ফাইল ছবি।

কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের প্রথম সারির নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে, নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২৬। তবে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে মোহাম্মদ সেলিম নামের এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।

১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/ ৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় রুজু করা হয়েছে। যার মামলা নম্বর-১২৬। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে বলে জানান ১৪ এপিবিএন এর এই কর্মকর্তা।

তিনি আরো জানান, শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে এক রোহিঙ্গাকে মুহিবুল্লাহকে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়। পরে আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা রুজু করা হয়েছে। প্রচলিত আইনে এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে অজ্ঞাতনামা আসামি হওয়ায় আসামি বের করা পুলিশের জন্য চ্যালেঞ্জ বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের অফিসে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা হিসেবে আলোচিত মুহিবুল্লাহ। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে বাদ আছর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পুরোটা জীবন রোহিঙ্গাদের অধিকার নিয়ে সোচ্চার রোহিঙ্গাদের এই নেতাকে দাফন করা হয় লম্বাশিয়ায় তাঁর নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন