কক্সবাজার অফিস
হোটেল রেঁস্তোরার লাইসেন্স না থাকার অপরাধে কক্সবাজার শহরের থানা রাস্তার মাথাস্থ আল গণি রেঁস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
একই অভিযানে চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং অবৈধ পার্কিং করার অপরাধসহ মোট চারটি মামলায় চারজনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, হোটেল রেঁস্তোরার লাইসেন্স না থাকার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন ২০১৪ এর অধীনে থানা রাস্তার মাথাস্থ আল গণি রেঁস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রেঁস্তোরায় বিক্রি করা দই এর বিএসটিআই এর অনুমোদনের লাইসেন্স দেখা পারেনি। এসময় রান্না ঘরও পরিদর্শন করা হয়েছে।
এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন কক্সবাজার পৌরসভা, জেলা পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ। কক্সবাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।