• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কলাতলীর চন্দ্রিমায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিদেক / ৬৮২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
ছবি- প্রতীকি।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠে একটি এলপি গ্যাসের দোকানে ভাংচুর ও লুটপাটের চেষ্টা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চিহ্নিত সন্ত্রাসী একরামের নেতৃত্বে ৩/৪ জনের একদল অস্ত্রধারী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নুর মোহাম্মদ। এ ঘটনায় মৃত হাবিবুর রহমানের পুত্র ব্যবসায়ী নুর মোহাম্মদ কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চন্দ্রিমা মাঠ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আনোয়ার হোসেনের পুত্র একরাম দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এলাকার সাধারণ মানুষকে মারধর, চাঁদাবাজি, অপহরণ, লুটপাটসহ বিভিন্নভাবে অত্যাচার- নির্যাতন করে আসছে। এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। এছাড়া একরাম ও তার মা আল মর্জিনা ইয়াবা ব্যবসার সাথে যুক্ত বলেও অভিযোগ রয়েছে। কয়েকবছর আগে একরাম সন্ত্রাসী বাহিনী নিয়ে ব্যবসায়ী নুর মোহাম্মদ এর দোকানে হামলা করে লুটপাট চালায়। ওই ঘটনায় মামলা চলছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে একরাম কয়েকজন সন্ত্রাসী নিয়ে প্রকাশ্যে মাদক সেবন করে নুর মোহাম্মদ এর এলপি গ্যাসের দোকানে প্রবেশ করে নুর মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নুর মোহাম্মদ এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকে মারধর ও লাঞ্ছিত করে। পরে দোকানে ভাংচুর ও লুটপাটের চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী একরাম প্রকাশ্যে ব্যবসায়ী নুর মোহাম্মদকে খুন করবে, মাদরাসা পড়–য়া মেয়ে ও ব্যবসা প্রতিষ্টানের ক্ষতি করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ী নুর মোহাম্মদ আতঙ্কিত হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন