• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার: কক্সবাজারের যুবকসহ আটক দুই

নিজস্ব প্রতিদেক / ৪৭৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
ইয়াবাসহ আটক দুই। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৯২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন পিটিআই স্কুল এলাকার মৃত দুদু মিয়ার পুত্র মঞ্জুর আলম (৩২), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল গ্রামের আলী আহাম্মদের পুত্র নূরুল আলম (২৯)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় মৈত্রী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় ঘুমধুমের ৫ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া বাজার এলাকায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন