বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার যুবক মনির। সে একই এলাকার শাহাজাহানের ছেলে। অল্প বসয়ী যুবক মনির একজন ইয়াবা ট্যাবলেট পাচারকারী হিসেবে অভিযোগ রয়েছে। ১০০ কেজি ইয়াবা মামলার চার্জর্শীটভুক্ত আসামী জয়নাল আবেদিনের ইয়াবা পাচারকারী হিসেবে চিহ্নিত মনির। এলাকায়ও ইয়াবা কারবারি হিসেবে খ্যাতি রয়েছে মনিরের। করে না পড়াশুনা। নেই দৃশ্যমান আয়ের উৎস বা ব্যবসা কিংবা চাকরি। তবে ইয়াবা পাচারকারী হিসেবে রয়েছে নাম। ইয়াবা পাচার করতে গিয়ে মনিরকে বেঁধে রাখার ঘটনাও ঘটেছে। পরে প্রায় ২ লাখ টাকা দিয়ে মনিরকে উদ্ধার করে পরিবার।
সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরে মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদিনের ইয়াবা সহযোগি হিসেবে কাজ করছে মনির। হোটেল-মোটেল জোনসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পৌঁছে দেয় যুবক মনির। এর সুবাদে বিভিন্ন ইয়াবা কারবারির সাথে তার গড়ে উঠে সখ্যতা। নিয়মিত পাচার করে ইয়াবা। তবে ইয়াবা গুলো জয়নাল আবেদিনের। ইয়াবা ট্যাবলেট লেনদেনের বিষয়ে গত ১৫ মার্চ ঢাকার এক জায়গায় বেঁধে রাখা হয় মনিরকে। মনিরকে দড়ি দিয়ে বেঁধে সেখানে ব্যাপক মারধর করা হয়। এমনকি মারধরের ভিডিও করে মনিরের পরিবারেও পাঠানো হয়েছে। তাকে উদ্ধার করতে পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রায় ২ লাখ টাকা পর্যন্ত। ইয়াবা লেনদেনের বিষয়ে মনিরকে বেঁধে রাখার বিষয়টি পুরো এলাকাবাসী অবগত রয়েছে। মনিরকে বেঁধে মারধর করার ভিডিও সংরক্ষণে রয়েছে ভয়েস ওয়ার্ল্ডে।
মনিরের আরেক সহযোগি আব্দুল খালেক। খালেকও মোহাজের পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। মনিরের মতো জায়নালের ইয়াবা পাচার করে আব্দুল খালেক। মনির ও আব্দুল খালেকের মতো মোহাজের পাড়া এলাকায় অনেকেই রয়েছে জায়নালের ইয়াবা পাচারকারী হিসেবে। খালেকও হোটেল-মোটেল জোনে পৌঁছে দেয় ইয়াবা ট্যাবলেট। মূলত জয়নাল সিন্ডিকেটের ইয়াবা পাচারকারী হিসেবে আব্দুল খালেক অন্যতম। চট্টগ্রামে জয়নালের সাথে ১০ লাখ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছিল মোহাজের পাড়া এলাকার রবিউল। দীর্ঘদিন ধরে কারাগারে ছিল রবিউল। আব্দুল খালেকের চাচা হল এই রবিউল। চাচার সূত্র ধরেই খালেক জড়িয়ে পড়ে ইয়াবা পাচার কাজে। এমনকি ইয়াবা লেনদেনের টাকার লুট করার অভিযোগ রয়েছে আব্দুল খালেকের বিরুদ্ধে। যা স্থানীয়সহ বিভিন্ন জায়গায় বিচারও হয়েছিল।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন শীর্ষ একজন ইয়াবা কারবারি। তার রয়েছে বেশ কয়েকটি ইয়াবার মামলাও। মোহাজের পাড়া এলাকায় অনেক তরুণ তার ইয়াবা পাচারে জড়িত। এলাকাবাসীও অবগত রয়েছে জয়নাল সিন্ডিকেটের ইয়াবা পাচারকারী হিসেবে কারা রয়েছে।
তথ্য মতে, বিভিন্ন জায়গায় জয়নালের ইয়াবা পাচারকারী হিসেবে চিহ্নিত রয়েছে মনির ও আব্দুল খালেক। তাদের সাথে রয়েছে তুহিন নামে এক তরুণও। মনির, আব্দুল খালেক ও তুহিন ছাড়াও আরো অনেকেই রয়েছে ইয়াবা পাচারে। শহরের বিভিন্ন জায়গায় তারা জয়নালের ইয়াবা পৌঁছে দিতে সহযোগিতা করে।
মোহাজের পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন- আসলেই জয়নাল, মনির, খালেক ও তুহিনসহ অনেকেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জনশ্রুতি রয়েছে। জয়নালত চিহ্নিত। এলাকায় প্রচার রয়েছে জয়নালের ইয়াবা বহন করে মনির ও আব্দুল খালেক। তুহিনও তাদের সাথে জড়িত রয়েছে। এলাকার কয়েকজন পাতি নেতা ও বড় ভাইদের ইন্ধনে তারা মাদকের সাথে জড়িত। যার কারণে সমাজের কেউ তাদের প্রতিরোধ করে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে তাদের তথ্য দেওয়া হয়েছে।
প্রশাসনের একটি সূত্রে জানা গেছে- জয়নাল চিহ্নিত মাদক কারবারি সেটা সঠিক। কিন্তু সে বর্তমানে আত্মগোপনে। তার কয়েকজন সহযোগি থাকার বিষয়ে এলাকার পক্ষ থেকে অবগত করা হয়েছে। সবাই নজরদারীতে রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত কেউ ছাড় পাবে না।
এবিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে অনেক ধরণের মানুষ জড়িত। রয়েছে গড়ফাদার, পাচারকারী, বহনকারী, সরবরাহকারী থেকে শুরু করে খুচরা বিক্রেতা। সবশেষে রয়েছে সেবনকারী। আমাদের তালিকায় সবাই সমান অপরাধী। তাই কাউকে ছাড় দেয়া হবে না। শহরের প্রতিটি এলাকা আমাদের নজরদারী রয়েছে। শতভাগ নির্মূল না হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে শক্তহাতে কাজ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স লক্ষ্য নিয়ে মাদক নিয়ন্ত্রণে পুরো জেলায় কাজ করছে পুলিশ।
এদিকে শীর্ষ মাদক কারবারি জয়নাল আবেদিনের বিরুদ্ধে কয়েকটি সংবাদ প্রকাশের পর আত্মগোপনে চলে যায়। জয়নাল কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে। জয়নালের বিরুদ্ধে দুই মাদক আইনে মামলা রয়েছে।
সূত্রে জানা গেছে- ২০১৪ সালের ২৭ এপ্রিল চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়নের ফরেস্ট চেকপোস্ট এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। ট্রাক নং- (নারায়নগঞ্জ-ট-১১০০৭৮)। ট্রাক থামানোর সাথে সাথে কৌশলে পালিয়ে যায় জয়নাল আবেদিন। পরে ট্রাক তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই ইয়াবা উদ্ধারের ঘটনায় চকরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছিল পুলিশ। যার নং- ৫২। তারিখ-২৭/৪/২০২০ইং।ইয়াবাসহ তিনজনকে আটক করা হলেও পলাতক আসামী হিসেবে এজাহারে উল্লেখ ছিল জয়নাল আবেদিন।
মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা পাচারের একটি বড় সিন্ডিকেট হল জয়নালের। সেই জয়নাল এখন প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা। সাগর পথে ট্রলারে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রাম বন্দর থেকে ১০ লাখ ইয়াবাসহ আটকও হয়েছিল মোহাজের পাড়া এলাকার এই জয়নালা। সেই ইয়াবার পরিমাণ ছিল ১০০ কেজি। ১০০ কেজি ইয়াবা মামলার চার্জশীটভুক্ত আসামী জয়নাল দীর্ঘদিন কারাগারেও ছিল। কারাগার থেকে বের হয়েও থেমে নেই তার ইয়াবা কারবার।