উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তর। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।
উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি এবং ১ টি সুইস গিয়ার ছুরিসহ আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)’র সদস্যরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লক এর শেড ৭ এর ৪ নম্বর রুম থেকে উদ্ধর করা হয়। ধৃত শুক্কুর ৪ নং ব্লকের মাঝি যার এমআরসি নং-৪০২২৯।
এপিবিএন সূত্র জানায়, যৌথ অভিযান চালিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের মাঝি ব্লক লিডার আব্দু শুক্কুর এর বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।