• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

পেকুয়ার টইটং ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন জাহেদ

নিজস্ব প্রতিদেক / ৪২৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
চেয়ারম্যান নির্বাচিত হলেন জাহেদুল ইসলাম। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

পেকুয়া প্রতিনিধি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে কক্সবাজারে পেকুয়ার টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু এবং শেষ পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৫৫ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ১৮ হাজার ৬১২ ভোটারের মধ্যে ১২ হাজার ২৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে দুজন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন।

আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী। তিনি (নৌকা) প্রতীক নিয়ে ৮ হাজার ২৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীক নিয়ে মোসলেম উদ্দিন ৩ হাজার ৯৯৩ ভোট পেয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন