• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আমার বাবা ফরেস্টার, তাই পাহাড় কাটছি: কলাতলী চন্দ্রিমায় অভিযান

নিজস্ব প্রতিদেক / ৬৭৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
কলাতলী চন্দ্রিমা এলাকায় এভাবে চলছে সরকারি পাহাড় কাটা। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কলাতলীতে সরকারি পাহাড় কেটে চন্দ্রিমা আবাসিক হাউজিং সোসাইটি গড়ে তোলছে একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যে রয়েছে সমিতির অনেক জমির মালিকসহ রয়েছে পারভেজ, জয়নাল, সাবের, আয়েশা, মিজান, রাশেদ ও শাহেদ। তাদের নেতৃত্বে শ্রমিক দিয়ে একযোগে পৃথক ৫টি স্পটে চলছে পাহাড় কাটা। এমন অভিযোগ পেয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) সেখানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার জড়িত ৬ জনের নাম পেয়েছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়াও এসব প্লটে নামে বে-নামে প্রভাবশালীরা আবাসিক এলাকার নাম দিয়ে অবৈধভাবে গড়ে উঠছে অনুমোদনহীন ভবন। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে বাড়ি-ঘর, দোকান পাট তৈরি ও বিক্রি করে আসছে সেখানের চিহ্নিত কিছু ভূমিদস্যুরা। সবুজ প্রকৃতি ঘেরা এই এলাকায় অবাধে পাহাড় কাটার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে শত বছরের সৌন্দর্য বর্ধক প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাহাড়গুলো। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

এদিকে পাহাড়খেকো পারভেজ ওরফে জুয়েল বলেন, আমি বাহারছড়ার ছেলে আমার বাবা ফরেস্টার, আমার পাহাড় কাটায় প্রশাসন কিংবা সাংবাদিক কেন যাবেন। আপনি নিউজ করেন, তবে- কাল সাহস থাকলে বাহাড়ছড়ায় আসবেন।
স্থানীয়রা বলেন, ২ বছরের ব্যবধানে চন্দ্রিমা হাউজিং সোসাইটি ও বাঘঘোনা এলাকার ১০টিরও অধিক পাহাড় কেটে গড়ে উঠছে ৫ শতাধিক বসতি। এসব পাহাড় কাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানেও অব্যাহত ছিলো পাহাড়কাটা।

শহরের ভেতরেই অবাধে পাহাড় কাটার এই কাজ চললেও রহস্যজনকভাবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় কতিপয় সমাজপতি, নেতা ও অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আঁধারে পাহাড় কেটে উজাড় করছে পাহাড় খেকো চক্রটি। ইতিমধ্যে পাহাড় কেটে সেখানে নিচু প্লট ভরাট করছে। বছর শেষ না হতেই স্ট্যাম্পমূলে বিক্রি হয়ে যায় পাহাড় কর্তনকৃত এই জমিগুলো।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা বলেন, চন্দ্রিমা এলাকায় পাহাড় কাটার অভিযোগে পৃথক ৩টি স্পটে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত পারভেজসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। সেখানে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কলাতলী চন্দ্রিমা এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পাহাড় প্লট আকারে কেটে যাচ্ছে পারভেজ নামের এক যুবক। তার নেতৃত্বে সেখানে গড়ে উঠছে পাহাড় কাটার সিন্ডিকেট। নিজের পিতা বনবিভাগের চাকরি করে দাবী মর্মে দিনের পর দিন প্রকাশ্যে পাহাড় সরকারি পাহাড় কেটে যাচ্ছে পারভেজ। তার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি সিন্ডিকেট রয়েছে পাহাড় কর্তৃনের। তারা বিভিন্ন জায়গায় প্লট আকারে পাহাড় কাটার কন্ট্রাকও নিচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয় বাহারছড়া এলাকার দাপট দেখিয়ে পাহাড় কাটছে বলে অভিযোগ এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন