• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

এমপি জাফরের দুঃখ প্রকাশ; ঢাকায় কক্সবাজার আ.লীগের সমঝোতা

নিজস্ব প্রতিদেক / ৫৩৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

কক্সবাজার অফিস

অবশেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের মধ্যে চলমান বিরোধের সমঝোতা হয়েছে। রোববার (১৩ জুন) দলীয় সভানেত্রীর ঢাকার ৩ নম্বর ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত দীর্ঘ ৩ ঘন্টার বৈঠকে এ সমঝোতা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৈঠকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি বিরূপপূর্ণ মন্তব্য করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে সংসদ সদস্য জাফর আলম দুঃখ প্রকাশ করেন। অপরদিকে, দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটুকে স্বপদে বহাল করা হয়েছে।

 

এছাড়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ জুন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ একটি সভা আহ্বান করবেন। সেখানে সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এই বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অর্থ সম্পাদক ও মরহুম আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন উপস্থিত ছিলেন।

এছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১০ জুন দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এমপি জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি এবং তার কয়েকদিন আগে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর পর একইদিন রাতেই ৩ ঘন্টা চকরিয়ার আওয়ামী লীগের নেতা-কর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। গত ৮ জুন চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও চকরিয়া পৌরসভার নৌকার মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী উপর হামলা ও দলীয় সিদ্ধান্ত ভঙ্গের অভিযোগ এনে জেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছিল।

এনিয়ে, কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। উত্তপ্ত হয় কক্সবাজার জেলা আওয়ামী লীগের রাজনীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন