• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

কউকের বিল্ডিং কনস্ট্রাকশনের সভায় ৫৬টি ভবনের নকশা অনুমোদন

নিজস্ব প্রতিদেক / ৪৭৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ২৭ তম সভা সম্পন্ন হয়েছে। এতে ৫৬ টি ভবনের নকশা অনুমোদন হয়। রোববার (১৩ জুন) সকালে কউকের সভাকক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ২৭ তম সভা বিল্ডিং কনষ্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ৭২ টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ৫৬ টি ইমারতের নকশা অনুমোদিত হয়। তন্মধ্যে ২৮ টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকী ১৬ টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধন পূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন- অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মান করবে। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নক্শা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার বিপরীতে ভবন নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তাই এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন