• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

এবার শ^শুর বাড়ি থেকে বাহিনীর প্রধান হাসনাত গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৮২৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

কক্সবাজার অফিস

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম গত (২ মে) শ^শুর বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। শহর পুলিশ ফাঁড়ি, সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিকদার বাজার থেকে সাদ্দামসহ দুইসহযোগিকে গ্রেফতার করে। সাদ্দামের বিরুদ্ধে প্রায় ১০টি মামলাও রয়েছে। এবার সাদ্দামে পর শ^শুর বাড়ি থেকে গ্রেফতার করা হয় হাসনাত বাহিনীর প্রধান আবুল হাসনাতকে।

রোববার (১৩ জুন) ভোরে কলাতলী বাইপাস সড়কের দক্ষিণ পাশে রহমত পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় ওয়ারেন্ট। আবুল হাসনাত (৩০) শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ সমিতি বাজার এলাকার মৃত মৌলভী নুরুল ইসলামের ছেলে। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, হাসনাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ প্রায় ১০টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় ওয়ারেন্ট আছে। হাসনাতও বাহিনীর প্রধান বলে শুনেছি। তার একটি বাহিনীও রয়েছে বলে জনশ্রুতি রয়েছে।

সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র জানান, ওয়ারেন্টের ভিত্তিতে রোববার ভোরে রহমতপুর এলাকা থেকে হাসনাতকে গ্রেফতার করা হয়েছে। তবে সে বাহিনীর প্রধান কিনা খতিয়া দেখা হচ্ছে। রোববার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- রুমালিয়ারছড়া, জেল গেইট এলাকা ও পুলিশ লাইনস্থ রহমত পুর এলাকায় আবুল হাসনাত ওরফে হাসনাত বাহিনী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এসব এলাকায় তার বাহিনীটি বেশ আলোচিত। রহমতপুর এলাকার কৃষক মনজুরের মেয়েও বিয়ে করেন হাসনাত। প্রায় সময় শ^শুর বাড়িতে থাকতেন তিনি। রহমতপুরের বিশাল পাহাড়ি এলাকা নিয়ে হাসনাতের শ^শুর বাড়ি। নিজের আত্মগোপনের আস্তানা হিসেবে শ^শুর বাড়িতে থাকতেন তিনি। রোববার ভোরে শ^শুর বাড়ি থেকে হাসনাতকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম সহযোগিসহ অস্ত্র নিয়ে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। সাদ্দাম গ্রেফতারের পর রায়হান বাহিনীর সাথে আশু আলী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে রায়হান বাহিনীর প্রধান রায়হানসহ দুইজন নিহত হন। এখন গ্রেফতার হয়েছে হাসনাত বাহিনীর প্রধান হাসনাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন