• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় আ’লীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি, আদালতে মামলা

নিজস্ব প্রতিদেক / ৯৬১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আওয়ামীলীগ নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মো. নাছির উদ্দিন (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা।

সোমবার (৭ জুন) চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেবের আদালতে এ মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা মো. ইউছুফ (৬৯)। অভিযুক্ত মো. নাছির উদ্দিন উপজেলার হারবাং ইউনিয়নের বাজার পাড়া এলাকার কবির আহমদের ছেলে। বাদী মো. ইউছুফ একই ইউনিয়নের নুনাছড়ি এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

মামলার নালিশী দরখাস্ত সূত্রে জানা যায়, গত ৩ জুন বিকেল ৫টার দিকে হারবাং স্টেশন সংলগ্ন বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিবাদী অজ্ঞাতনামা ৪-৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে উপস্থিত হন। এসময় অভিযুক্ত নাছির উদ্দিন আ’লীগ নেতার পরিচয় দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এসময় বাদী ইউছুফ দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীর অনুসারীরা তাঁকে মারধরে উদ্ব্যত হয়। একপর্যায়ে তাঁরা দোকানঘর ভাঙচুর করে চাঁদা না দিলে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, মামলাটি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল আলমকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন