• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রাস্তার টেন্ডার হয়েছে, কাজ হচ্ছে না; দুর্ভোগে কলাতলী আদর্শগ্রামবাসী

নিজস্ব প্রতিদেক / ৯১৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

কক্সবাজার অফিস

কক্সবাজারের কলাতলী উত্তর আদর্শগ্রামে প্রায় ৪ হাজার মানুষের বসবাস। গ্রামের ভিতরে দেড় কিলোমিটারের একটি প্রধান সড়ক রয়েছে। ওটিই একমাত্র সড়ক যাতায়তের। কিন্তু ওই রাস্তায় দীর্ঘ ২৮ বছর উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাটি ইটের ছিল একসময়। এখন তাও নেই। পাওয়া যাচ্ছে না ইটের কোনো অস্থিত। এখন খানা-খন্দকে ভরপুর। বর্ষায় রাস্তা নাকি পানি চলাচলের নালা বুঝা যায় না। খুবই দুর্ভোগে রয়েছে উত্তর আদর্শগ্রামবাসী। দুর্ভোগ থেকে রেহায় পেতে এলাকাবাসীরা কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের কাছে আবেদনও জানিয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাস্তার বেহাল অবস্থা। ওই এলাকার সমাজ নেতা সাদ্দাম হোসেন মেয়রের দৃষ্টি আকর্ষন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাসও দেন।

স্ট্যাটাসে তিনি লিখেন– “মেয়র মহোদয়, আমাদের অভিভাবক- শ্রদ্ধেয় মুজিবুর রহমান চাচার কাছে আকুল আবেদন করছি। আদর্শ গ্রাম সৃষ্টি হওয়ার পর থেকে দীর্ঘ ২৮ বছর ৩ থেকে ৪ হাজার মানুষ একমাত্র রাস্তা দিয়ে বর্ষায় সময় চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। বিগত ২ বছর আগে থেকে রাস্তাটি কাজ শুরু করার জন্য আমাদের ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আহমদ বাবু (প্রায়ত) ভাই বলে আসছিল। কিন্তু রাস্তাটি টেন্ডার হওয়ার পরও আজ পর্যন্ত ঠিকাদার কাজ শুরু করে নেই। বর্ষার শুরুতে রাস্তা ও ড্রেইনের যে অবস্থা; কাজটি দ্রুত শুরু না করলে আমাদের আদর্শগ্রামবাসী দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পাব না।
শ্রদ্ধেয় নেতা-মেয়র মহোদয়; আদর্শগ্রাম এলাকাটি আপনি প্রতিষ্ঠিত করেছেন। আপনার কাছে- আমি আদর্শগ্রাম বাসীর পক্ষ থেকে সু-দৃষ্টি কামনা করছি।”

আদর্শগ্রাম এলাকার এনজিও কর্মী জামাল বলেন– শুধু বৃষ্টি নয়, শুষ্ক মৌসুমেও চলাচল করতে কষ্ট হয় রাস্তা দিয়ে। ড্রেইন যেমন ঠিক নেই, তেমনি রাস্তারও বেহাল অবস্থা। এতে বেশি কষ্ট পাচ্ছে বয়স্ক ও শিশুরা।

এলাকার সমাজ কমিটির সদস্য শহিদ উদ্দিন শওকত বলেন, একটু বৃষ্টি হলেও ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। রাস্তা ঠিক নেই। নালার অবস্থাও খারাপ। বৃষ্টির সময় নোংরা পানি সবার বাসায় ঢুকে পড়ে। এছাড়া পাহাড়ি মাটিত আছেই। রাস্তাটি সবসময় কাঁদাযুক্ত থাকে। চলাচল করা খুবই কষ্ট হচ্ছে মানুষের। প্রতি বছর মানুষের কষ্টের শেষ নেই।

কলাতলী উত্তর আদর্শগ্রাম ইউনিটি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক বলেন, বৃষ্টির সময় সড়ক দিয়ে যাতায়ত করা যায় না। পুরো সড়ক নালাতে পরিণত হয়। বৃষ্টি শেষ হলেও রাস্তার দুর্ভোগ শেষ হয় না। কয়েক যুগ ধরে মানুষ কষ্ট পাচ্ছে রাস্তার জন্য। টেন্ডার হয়েছে শুনেছি; কিন্তু কাজ হচ্ছে না। দ্রুত রাস্তা সংস্কারের জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

কলাতলী উত্তর আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, মাত্র দেড় কিলোমিটার সড়ক। দুই বছর আগে টেন্ডার হয়েছিল। মাঝখানে টেন্ডার বাতিল করে আবারো টেন্ডার হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। অল্প এই সড়কের জন্য পুরো এলাকাবাসী কষ্ট পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন