নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে আদায় করা টোল না দেওয়ায় কক্সবাজার কলাতলীর মোড়ে মো. আমিন নামে এক সিএনজি চালককে ব্যাপক মারধর করেছে কয়েকজন দুর্বৃত্ত। এসময় তারা সিএনজি চালকের নগদ টাকা লুট ও মোবাইল সেট ভাংচুর করে। শুক্রবার বিকালে কলাতলীর মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনায় আহত চালক কক্সবাজার সদর থানায় অভিযোগও দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে কলাতলীর মোড় থেকে সিএনজিতে যাত্রী তুলছে মো. আমিন। যাত্রী নিয়ে তিনি উখিয়া সোনার পাড়া রওনা দেওয়ার আগে টোল হিসেবে টাকা দাবী করেন মো. হাসান। এসময় আমিন টোলের টাকা সন্ধ্যায় দেওয়ার দাবী করেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক আমিনকে বেদড়ক মারধর করে বড়ছড়া এলাকার মৃত হাসেমের ছেলে মো. হাসান, জাফর আলমের ছেলে আমির হোসেন রুবেল, মৃত ইসমাইলের ছেলে মো. আমিন ও বর্মায়া আবু আহমদ। প্রথম দফায় চালক আমিনকে মারধর করলে তিনি পালিয়ে যায়। পরে মধ্যম কলাতলীয় এলাকায় গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় আমিনকে।
চালক আমিন বলেন, তারা অবৈধভাবে টোল তুলছে। তবুও আমি টোল দিবো বলেছিলাম। কিন্তু তারা আমাকে দুই দফায় হামলা করেছে। আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। আমাকে হামলা চালিয়ে নগদ ১৪ হাজার টাকা লুট করে। এমনকি আমার মোবাইল ফোনটি ভেঙে ফেলে তারা। এই ঘটনায় শুক্রবার রাতে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেছি।