• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শহীদ শাহাদাত হোসেনের মায়ের প্রয়ান- ছাত্র ইউনিয়নের শোক

নিজস্ব প্রতিদেক / ৬১৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম কলেজে ঘাতক শিবিরের হাতে নিহত শহীদ শাহাদাত’র মাতা রোকেয়া বেগম আজ ৩০ এপ্রিল, ২০২১ বিকাল ৫: ৩০ এ ঢাকা সি.এম.এইচ এ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শহীদ শাহাদাত’র মাতা রোকেয়া বেগম এর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদ সভাপতি অন্তিক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সঞ্জয় বিশ্বাস এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন “শহীদ শাহদাত হোসেন ছাত্র ইউনিয়ন , চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের কোষাধ্যক্ষ ছিলেন।

১৯৮৪ সালে ২৮ মে নিজ কক্ষে শাহাদাত হোসেন কে জবাই করে হত্যা করে শিবির। শহীদ শাহাদাত’র রত্নগর্ভা মা রোকেয়া বেগম এর মৃত্যুতে ছাত্র ইউনিয়ন পরিবার শোকাহত। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন