• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৬৪২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
প্রতীকি ছবি।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সাগরিকা দাশ নদী (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ছাত্রী পৌরসভার ঘোনার পাড়ার মৃত ঝন্টু দাশের মেয়ে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মিন্টু দাশ (২৫) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

নিহত ছাত্রী ঘোনার পাড়ার বিবেকানন্দ স্কুলের পিছনের গলির মৃত ঝন্টু দাশের মেয়ে।

প্রতিবেশি পলি মল্লিক জানান, তিনি তার বাসা থেকে বের হয়ে কৃষ্ণ দাশের ঘরে গিয়ে দেখেন নদী বাসার চালার সাথে ওড়না পেঁচানোর অবস্থায় ঝুলছে।

তার মা কৃষ্ণ দাশ জানান, তিনি ইউনিয়ন হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো হাসপাতালে চলে যান এবং তার একমাত্র ছেলে বাইরে ছিলেন।

প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মরদেহ উদ্ধার করার পর সিআইডির একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার (ওসি) তদন্ত বিপ্লব কান্তি চন্দ্র দে।

তিনি প্রতক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে
পাঠানো হয়েছে।

পুলিশ ও সিআইডির বিশেষ টিম এবিষয় নিয়ে কাজ করছে। এই ঘটনা এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত ময়নাতদন্তের পরে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন